1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

সব থেকে বেশি আয়ের নজির ‘জওয়ান’-এর

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮ Time View

এ যেন শাহরুখ বনাম শাহরুখের লড়াই। বছর চারেকের বিরতি নিয়ে বছরের শুরুতেই পাঠান ছবির মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করেন অভিনেতা। বিশ্ব জুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটির ব্যবসা করেছিল যশরাজ ফিল্মস প্রযোজিত ওই ছবি। ঠিক ন’মাস পর ফের হাজির হয়েছেন। বক্স অফিসে ঝড় তুলেছেন ‘জওয়ান’ বাদশা। রবিবার এক দিনে সবথেকে বেশি আয়ের নজির গড়ল জওয়ান।
রবিবার জওয়ানের আয় ৮১ কোটি টাকা। ‘ওপেনিং ডে’-এর থেকেও এই আয় বেশি। বলিউডের ইতিহাসে এক দিনে এটিই সর্বোচ্চ আয়। প্রাথমিক রিপোর্ট বলছে এর মধ্যে ৭২ কোটি এসেছে হিন্দি থেকেই। প্রথম দিনেই প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল ‘জওয়ান’। যা এর আগে অন্য কোনও হিন্দি ছবির ক্ষেত্রে প্রথম। গত বৃহস্পতিবার মুক্তি পায় এই ছবি। সকলের নজর ছিল সপ্তাহান্তে এই ছবির আয় নিয়ে। ‘জওয়ান’ মুক্তি পাওয়ার পর প্রথম রবিবার সব নজির ভেঙে দিল ‘জওয়ান’।

নিত্য নতুন নজির গড়ছে এই ছবি। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। তৃতীয় দিনেই ২০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে ফেলেছে অ্যাটলি ও শাহরুখের এই ছবি। তিন দিনের মাথায় শুধু মাত্র দেশেই ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছে ২০২ কোটি টাকা, যা ‘পাঠান’-এর থেকে প্রায় ৪০ কোটি টাকা বেশি। চলতি বছরে বক্স অফিসে নজির গড়েছিল ‘পাঠান’। অর্থাৎ নিজের রেকর্ড নিজেই ভাঙছেন শাহরুখ। এ বার নয়া নজির গড়ল তাঁর ছবি।
মুক্তির পর চার দিনে ‘জওয়ান’ ঘরে তুলল ২৮৭.০৬ কোটি টাকা। শুধু দেশের বক্স অফিস থেকেই এই বিপুল আয় করেছে ‘জওয়ান’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ