1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

শাহরুখকে রেখে ভারত ছাড়লো স্ত্রী-সন্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৭২ Time View

করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহভাবে আছড়ে পড়েছে ভারতের সবখানে, বাদ পড়েনি বলিউডও। এরই মধ্যে প্রথম সারির অনেক তারকা আক্রান্ত হয়েছেন। কেউ কেউ আবার সুস্থও হয়েছেন। আবার অনেকে করোনার কারণে মুম্বাই ছেড়েছেন।

করোনা থেকে বাঁচতে এবার ভারত ছেড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবার। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার কারণে আগে থেকেই যুক্তরাষ্ট্রে আছেন মেয়ে সুহানা খান।

বুধবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে মুম্বাই ছাড়েন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান ও ছেলে আরিয়ান খান। সেখানে মেয়ে সুহানা খানের অ্যাপার্টমেন্টে থাকবেন তারা।

করোনা স্বাভাবিক করতে লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার। তারপর ছুটি কাটাতে মালদ্বীপ পাড়ি দিয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, সারা আলি খান, জাহ্নবী কাপুরসহ অনেকে। এবার সেই তালিকায় যোগ হলো শাহরুখ খানের স্ত্রী ও ছেলের নাম।

গৌরি, আরিয়ান, সুহানা নিউইয়র্ক থাকলেও এখনো মান্নাতে অবস্থান করছেন আব্রাম খান ও শাহরুখ খান। তারা মুম্বাই ছাড়বেন কিনা এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য নেই। তবে অনেকেই ধারণা করছেন পরিবারের সঙ্গে নিরাপদে থাকার জন্য মার্কিন মুল্লুকে যেতেও পারেন বলিউড বাদশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ