1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ইটজি পার্টি হলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা হয়।

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি লাবলু আনসার ও সাধারণ সম্পাদক অনিক রাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক লাবলু আনসার। সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক অনিক রাজ।

গত ৩১ অক্টোবর নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ইটজি পার্টি হলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। সভা সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান।

নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন আলিম খান আকাশ (বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি) ও আজিম উদ্দিন অভি (যমুনা টিভি)।

এছাড়া নুরুন্নাহার খান নিশা (বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি) যুগ্ম সম্পাদক; জামান তপন (এনওয়াই ভয়েস টোয়েন্টিফোর ডটকম) কোষাধ্যক্ষ; আনিসুর রহমান সাংগঠনিক সম্পাদক এবং স্যামিক আহমেদ (চ্যানেল আই) প্রচার সম্পাদক হয়েছেন।

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির কর্মকর্তা ও সদস্যরা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নির্বাহী সদস্য হয়েছেন রাশেদ আহমেদ (চ্যানেল আই), শাহ ফারুক রহমান (বিডিইয়র্ক), অজিত ভৌমিক, সুব্রত চৌধুরী ও আলমগীর কবীর।

সভায় কয়েকজনের সদস্যপদের আবেদনও অনুমোদন করা হয়। তারা হলেন আবুল হাসান মিলন (বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি), শাহীন হাওলাদার, অপূর্ব বাবু, খোরশেদ আলম রিংকু, মো. শহীদুল হক, তাহিরুল ইসলাম ও মোহাম্মদ আইয়ুব আলী।

নতুন কমিটির পক্ষ থেকে সংগঠনের আগামী দিনের কার্যক্রমে কমিউনিটির সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

এবিপিসির রেওয়াজ অনুযায়ী এবারও থ্যাংকসগিভিং ডে উপলক্ষে বিশেষ আয়োজন হবে। আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে হবে এ অনুষ্ঠান।

হাইড্রোজেনের ভবিষ্যৎ: সম্ভাবনা বিপুল, কিন্তু অর্থনীতির পরীক্ষায় এখনো প্রস্তুত নয়

ব্রাজিলে লুলা দ্য সিলভার বিজয়ের বৈশ্বিক গুরুত্ব

মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব

বন সংরক্ষণের সিদ্ধান্তে আদিবাসীদের কথা কতটা শোনা হচ্ছে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ