1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন, শুনানি ১৪ ডিসেম্বর জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়নে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ সম্মেলন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কোম্পানির সঙ্গে ১৫ বছরের চুক্তি মার্কিন নৌ-অবরোধ মোকাবেলায় সব সক্ষমতা ব্যবহার করা হবে: ইরান করাচিতে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা, পদক পেলেন ২৪ সেনাসদস্য পুরান ঢাকার আর্মেনীয় গির্জা অফিস চলাকালে মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, জানা নেই প্রশাসনের বাংলাদেশ ইউনিভার্সিটিতে ল’ ফেস্ট অনুষ্ঠিত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কোম্পানির সঙ্গে ১৫ বছরের চুক্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপকে (এসডব্লিউজি) দিতে ১৫ বছরের কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, 'অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব থার্ড টার্মিনাল অ্যাট এইচএসআইএ' শীর্ষক প্রকল্পটি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়ন হবে।

চুক্তির শর্ত অনুযায়ী, সরকার পাবে ৮.১ মিলিয়ন ডলার অগ্রিম অর্থ, যা প্রায় ১০০ কোটি টাকার সমান। পাশাপাশি টার্মিনালের আয়ের ন্যূনতম ২৭ শতাংশ পাবে সরকার। তবে অগ্রিম অর্থের পরিমাণ পুরো প্রকল্প ব্যয়ের তুলনায় অত্যন্ত সামান্য। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। সে হিসাবে ১০০ কোটি টাকার অগ্রিম অর্থ প্রকল্প ব্যয়ের মাত্র ০.৪৫ শতাংশ।

চুক্তি অনুযায়ী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রস্তাবের ভিত্তিতে তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক যাত্রীদের এমবারকেশন ফি নির্ধারণ করা হয়েছে ১২.৫ ডলার।

এ ছাড়া শাহজালাল বিমানবন্দরের অন্যান্য টার্মিনাল এবং দেশের অন্য বিমানবন্দরগুলোর জন্য নতুন প্রস্তাব দিয়েছে বেবিচক। প্রস্তাব অনুযায়ী, বিদ্যমান ৫০০ টাকার (প্রায় ৪ ডলার) আন্তর্জাতিক এমবারকেশন ফির বদলে বহির্গামী যাত্রীপ্রতি ৬ ডলার চার্জ নির্ধারণ করা হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ এমবারকেশন ফি ২৫ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

অন্যান্য প্রযোজ্য কর ও ফির পাশাপাশি এসব চার্জ টিকিটের মূল্যের সঙ্গে যুক্ত হবে, যার ফলে আকাশপথে ভ্রমণের সামগ্রিক খরচ বাড়বে।

জাপানি কোম্পানিটির সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম চালু করতে পারবে না সরকার। তবে নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা বা নির্মাণকাজ কিংবা সামরিক স্থাপনা গড়ে তোলার বিষয়টি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এটি ছিল ২০২৬-২৭ অর্থবছরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম বৈঠক এবং ২০২৬ সালে ৩৮তম বৈঠক।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ