1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন, শুনানি ১৪ ডিসেম্বর জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়নে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ সম্মেলন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কোম্পানির সঙ্গে ১৫ বছরের চুক্তি মার্কিন নৌ-অবরোধ মোকাবেলায় সব সক্ষমতা ব্যবহার করা হবে: ইরান করাচিতে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা, পদক পেলেন ২৪ সেনাসদস্য পুরান ঢাকার আর্মেনীয় গির্জা অফিস চলাকালে মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, জানা নেই প্রশাসনের বাংলাদেশ ইউনিভার্সিটিতে ল’ ফেস্ট অনুষ্ঠিত

মার্কিন নৌ-অবরোধ মোকাবেলায় সব সক্ষমতা ব্যবহার করা হবে: ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

এই অবরোধের কারণে গত কয়েক মাসে ইরানের দৃশ্যমান অপরিশোধিত তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ইরান জানিয়েছে, তারা তাদের সব ধরনের সক্ষমতা ও কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ মোকাবেলা করবে।

সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি দেশটির এ প্রত্যয় তুলে ধরেছেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনে পূর্ব ঘোষণা ছাড়াই ইরানে হামলা চালিয়ে যুদ্ধের সূচনা ঘটায়। এর পরপরই ইরান বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি প্রায় কার্যকরভাবে বন্ধ করে দেয়। যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল-গ্যাস রপ্তানি হতো, কিন্তু তা বন্ধ হয়ে যাওয়ার বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যায় আর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।

এর জেরে ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলেোর বিরুদ্ধে নৌ-অবরোধ আরোপ করে দেশটির তেল রপ্তানিতে বাধ সাধে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি খসড়া সমঝোতা হওয়ার পর জুনে নৌ-অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু খসড়া সমঝোতা ভেস্তে যাওয়ার পর ১৪ জুলাই ফের তা বহাল করে মার্কিন নৌবাহিনী।

"আমরা এই অবরোধ কোনোভাবেই সহ্য করব না আর মার্কিন এই আগ্রাসন মোকাবিলায় আমাদের সব ধরনের উপায় ব্যবহার করব," বলেছেন বাকায়ি।

তিনি বলেন, "এই নৌ-অবরোধকে একটি সামরিক আগ্রাসন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে আত্মরক্ষার জন্য হাতের কাছে থাকা যেকোনো উপায় ব্যবহার করার অধিকার ইরানের রয়েছে।"

গত সপ্তাহে ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকম জানিয়েছিল, উপসাগরীয় অঞ্চলে একটি জাহাজ থেকে অন্য জাহাজে স্থানান্তরের মাধ্যমে একটি ট্যাঙ্কারে ইরানের অপরিশোধিত তেল বোঝাই করা হচ্ছে। জুলাইতে যুক্তরাষ্ট্র ফের অবরোধ আরোপের পর এটিই হতে পারে দেশটির অপরিশোধিত তেল সফলভাবে রপ্তানি করা প্রথম কোনো জাহাজ।

তবে ইরানি জাহাজে তেল বোঝাই সংক্রান্ত খবরগুলোকে ‘নিছক জল্পনা’ বলে অভিহিত করেছেন বাঘাই।

ইরানের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ওয়াশিংটন শত্রুতা বন্ধ করা, অবরোধ তুলে নেওয়া ও নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ তেহরানের শর্তগুলো পূরণ করলেই কেবল তারা এটি পুনরায় খুলে দেবে।

প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার প্রসঙ্গে বাঘাই বলেন, "অপর পক্ষ (যুক্তরাষ্ট্র) যদি সংশ্লিষ্ট শর্তগুলো পূরণ করে, তবে আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে সক্ষম হব।”

ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ

দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

শ্রমিকের মজুরি, মালিকের যুক্তি ও কারখানা বন্ধের রাজনীতি

অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ