1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
শব্দচয়নে ব্যারিস্টার ফুয়াদকে সতর্ক হতে বললেন ট্রাইব্যুনাল শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই : আপিল বিভাগ রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নাকচ ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক পাগলা মসজিদের অর্থে নির্মিত হবে বিশ্বমানের ইসলামিক কমপ্লেক্স ‘শেখ হাসিনা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’ রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

শব্দচয়নে ব্যারিস্টার ফুয়াদকে সতর্ক হতে বললেন ট্রাইব্যুনাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার মামলায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে ট্রাইব্যুনাল।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ব্যারিস্টার ফুয়াদ। তার বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল তাকে সতর্ক করেন এবং ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের মন্তব্য না করার নির্দেশ দেয়। এরপর আদালত অবমাননার অভিযোগের বিষয়টি নিষ্পত্তি করা হয়।

নিজের বক্তব্যের ব্যাখ্যায় ফুয়াদ বলেন, গত ২৮ অক্টোবর একটি রাজনৈতিক সভায় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও ভুক্তভোগীদের নিয়ে বিভিন্ন কথা বলেছেন। তবে ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’—এমন কোনো বক্তব্য তিনি দেননি। বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে এসেছে বলেও দাবি করেন তিনি।

ফুয়াদ আরো বলেন, ট্রাইব্যুনালকে লক্ষ্য করে কথা বলার কোনো উদ্দেশ্য তার ছিল না। তিনি পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছেন। দুর্নীতির প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনও উদ্ধৃত করেছেন।

তিনি বলেন, ট্রাইব্যুনাল প্রশাসন, প্রসিকিউশন, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন ক্ষেত্রে লেনদেনের বিষয় তুলে ধরেছেন। তার বক্তব্য ছিল সামগ্রিক বিচারিক প্রক্রিয়া নিয়ে।

এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’—এ ধরনের বক্তব্য বড় ধরনের অপরাধ। আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে। আদালত অবমাননা করলে কারাগারে যেতে হয়েছে।

ফুয়াদকে উদ্দেশ করে ট্রাইব্যুনাল আরো বলেন, তিনি একজন আইনজীবী ও ব্যারিস্টার। একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে তার এ ধরনের বক্তব্য দেওয়া মানায় না। রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে। কারণ, একজন ব্যক্তির একটি মন্তব্যে যেকোনো প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা নষ্ট হতে পারে। তাই ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে তাঁকে আরও সতর্ক থাকতে হবে।

ট্রাইব্যুনাল বলেন, তারা ধরে নিচ্ছেন, ফুয়াদ অসতর্কতাবশত বা ‘স্লিপ অব টাং’ হিসেবে এ ধরনের কথা বলেছেন।

জবাবে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আশ্বাস দেন ফুয়াদ। পাশাপাশি বিচারব্যবস্থাকে যেকোনো ধরনের সহায়তা করার কথাও জানান তিনি।

এর আগে গত ৪ নভেম্বর আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ফুয়াদকে সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আরও সময় চান তার আইনজীবীরা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করা হয়।

এরও আগে গত ১ নভেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে তাকে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য ৪ নভেম্বর দিন নির্ধারণ করা হয়।

এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দিয়েছিলেন ফুয়াদ। একপর্যায়ে তিনি ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায়’ বা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বলে মন্তব্য করেন। তার ওই বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করা হয় বলে জানিয়েছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ