1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সামনে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, মিলছে যে ইঙ্গিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

এমটিনিউজ ডেস্ক : দেশের বাজারে টানা দরপতনের পর স্বর্ণের দাম আরও কমবে কিনা, তা নিয়ে ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। গত সপ্তাহে কয়েক দফার মধ্যে একদিনেই ভরিতে কমেছে প্রায় ১১ হাজার টাকা। তবে চলতি সপ্তাহে স্বর্ণের দাম আরও কমবে, নাকি বর্তমান দামেই স্থিতিশীল থাকবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং দেশের বুলিয়ন মার্কেটে খাঁটি স্বর্ণের দাম বিবেচনায় নিয়ে স্থানীয় বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়।

বাজুসের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ছিল ভ্যাটসহ ১৮ হাজার ৬৫৫ টাকা। ২২ নভেম্বর তা কমে দাঁড়ায় ১৬ হাজার ৭১৫ টাকায়। অর্থাৎ সাত দিনের ব্যবধানে প্রতি গ্রামে দাম কমেছে ১ হাজার ৯৪০ টাকা।

এই দরপতনের মধ্যে সবচেয়ে বড় সমন্বয় হয়েছে গত শুক্রবার। ওই দিন দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়। এর ফলে ২২ ক্যারেট স্বর্ণের ভরি দুই লাখ এক হাজার টাকার কিছু বেশি থেকে কমে দাঁড়ায় ১ লাখ ৯৪ হাজার ৯৬৩ টাকায়। একই সঙ্গে কমানো হয় ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দামও।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম বলেন, দেশের বুলিয়ন মার্কেটে তেজাবি বা পাকা স্বর্ণের যে দাম থাকে, তার সঙ্গে আন্তর্জাতিক বাজারের দরসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়।

তার মতে, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অতিরিক্ত উচ্চতায় ছিল। খনি থেকে উত্তোলিত স্বর্ণের উৎপাদন খরচ এবং বাজারদরের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছিল।

তার দেওয়া হিসাব অনুযায়ী, প্রতি আউন্স স্বর্ণের সর্বোচ্চ উৎপাদন খরচ প্রায় ২ হাজার ২৫০ ডলার। অথচ চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৯৫ ডলার পর্যন্ত উঠেছিল। তার মতে, বড় বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টদের কার্যক্রমের প্রভাবেও স্বর্ণের দামে বড় উত্থান-পতন হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কায় জ্বালানির দাম বৃদ্ধি, ডলারের শক্তিশালী অবস্থান এবং মূল্যস্ফীতির চাপও বিশ্ববাজারের বিনিয়োগ পরিস্থিতিতে প্রভাব ফেলেছে।

চলতি সপ্তাহে স্বর্ণের দাম আরও কমবে কিনা, এমন প্রশ্নে বিবিসি বাংলাকে দেওয়ান আমিনুল ইসলাম বলেন, ২২ নভেম্বর নির্ধারিত দামই আপাতত বহাল থাকার সম্ভাবনা বেশি। তবে সোমবার সকালে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করলে পরবর্তী কয়েক দিনের দামের সম্ভাব্য গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

দেওয়ান আমিনুল ইসলামের ধারণা, স্বর্ণের দাম কমায় সাধারণ ক্রেতারা আবার গহনা কেনার দিকে আগ্রহী হবেন। এতে ক্রেতাদের পাশাপাশি ব্যবসায়ীরাও উপকৃত হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ