1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্নীতির মামলা: ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল সাড়ে ৬ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার কৌশল নেবে বাংলাদেশ? কতটা সুশাসন ফিরবে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনে? সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ: অর্থ মন্ত্রী খুলনায় এক দিনে ৪ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা নিহত

পায়ে হেঁটে ভ্রমণে বিশ্বের সেরা ১০০ শহরের তালিকায় ২৩তম নিউইয়র্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

হেঁটে শহর ঘুরে ভ্রমণের জন্য বিশ্বের সেরা ১০০ শহরের তালিকায় জায়গা পেয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। ২০২৬ সালের এই তালিকায় যুক্তরাষ্ট্রের একমাত্র শহর হিসেবে স্থান পেয়েছে নিউইয়র্ক, যার অবস্থান ২৩তম। ভ্রমণকারীদের অভিজ্ঞতা ও মূল্যায়নের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে বিনামূল্যে হাঁটাভ্রমণের আয়োজনকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গুরু-ওয়াক (GuruWalk)। গত বছরের তুলনায় তালিকায় ১০ ধাপ এগিয়েছে শহরটি।

চলতি বছরের এপ্রিলে প্রকাশিত তালিকাটি তৈরিতে ৪ লাখ ৬৭ হাজারের বেশি যাচাইকৃত পর্যালোচনা বিশ্লেষণ করা হয়েছে। এসব পর্যালোচনা এসেছে ৩ হাজার ৬১৭টি হাঁটাভ্রমণ থেকে। গুরু-ওয়াকের তথ্য অনুযায়ী, ৮০০টির বেশি শহরে তাদের কার্যক্রম থাকলেও সবচেয়ে জনপ্রিয় ১২০টি শহরের অভিজ্ঞতা বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। কোনো শহরে কতজন পর্যটক হাঁটাভ্রমণে অংশ নিয়েছেন, তার জন্য মোট নম্বরের ৬৫ শতাংশ এবং তাদের সন্তুষ্টির মূল্যায়নের জন্য ৩৫ শতাংশ নম্বর রাখা হয়েছে।

নিউইয়র্কের অবস্থান গত কয়েক বছরে ধারাবাহিকভাবে উন্নত হয়েছে। ২০২৪ সালের তালিকায় শহরটির অবস্থান ছিল ৫৩তম। ২০২৫ সালে ২০ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠে আসে। এবার আরও ১০ ধাপ উন্নতি করে ২৩তম অবস্থান অর্জন করেছে। অর্থাৎ দুই বছরে মোট ৩০ ধাপ এগিয়েছে যুক্তরাষ্ট্রের এই শহর। তালিকায় জায়গা পাওয়া একমাত্র মার্কিন শহর হওয়ায় নিউইয়র্কের অবস্থান বিশেষভাবে আলোচনায় এসেছে।

গুরু-ওয়াকের প্রতিবেদনে নিউইয়র্কের জনপ্রিয়তার পেছনে শহরটির বৈচিত্র্যময় পরিবেশ, ঐতিহাসিক স্থাপনা ও পর্যটন আকর্ষণের কথা তুলে ধরা হয়েছে। সেন্ট্রাল পার্ক, টাইমস স্কয়ার, ব্রুকলিন ব্রিজ ও ওয়াল স্ট্রিটের মতো পরিচিত জায়গাগুলো হেঁটে ঘুরে দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন সংস্কৃতি, ভাষা, খাবার, শিল্পকলা ও স্থাপত্যের বৈচিত্র্য শহরটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। ইতিহাস, খাবার কিংবা প্রকৃতিপ্রেমীদের জন্যও রয়েছে নানা ধরনের হাঁটাভ্রমণের আয়োজন।

তবে ২০২৬ সালের তালিকায় নিউইয়র্ককে ছাড়িয়ে বিশ্বের প্রথম স্থান দখল করেছে ইতালির রোম। প্রায় ২ হাজার ৭০০ বছরের ইতিহাস, প্রাচীন স্থাপনা ও ঐতিহাসিক পথঘাটের কারণে শহরটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। রোমের কলোসিয়াম, প্যানথিয়ন এবং বিভিন্ন ঐতিহাসিক ফোয়ারা হেঁটে ঘুরে দেখার অভিজ্ঞতা পর্যটকদের আকৃষ্ট করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেনের মাদ্রিদ এবং তৃতীয় স্থানে হাঙ্গেরির বুদাপেস্ট।

বিশ্বের শীর্ষ ১০ হাঁটাভ্রমণ উপযোগী শহরের তালিকায় আরও রয়েছে চেক প্রজাতন্ত্রের প্রাগ, পর্তুগালের লিসবন, নেদারল্যান্ডসের আমস্টারডাম, পর্তুগালের পোর্তো, স্পেনের বার্সেলোনা, যুক্তরাজ্যের লন্ডন এবং জার্মানির বার্লিন। তালিকায় ইউরোপের শহরগুলোর আধিপত্য থাকলেও এশিয়ার কয়েকটি শহরও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। জাপানের টোকিও ১৬ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছে। এ ছাড়া কিয়োটো ৩৫তম এবং ভিয়েতনামের হো চি মিন সিটি ৩৮তম অবস্থান পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ