1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন, শুনানি ১৪ ডিসেম্বর জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়নে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ সম্মেলন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কোম্পানির সঙ্গে ১৫ বছরের চুক্তি মার্কিন নৌ-অবরোধ মোকাবেলায় সব সক্ষমতা ব্যবহার করা হবে: ইরান করাচিতে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা, পদক পেলেন ২৪ সেনাসদস্য পুরান ঢাকার আর্মেনীয় গির্জা অফিস চলাকালে মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, জানা নেই প্রশাসনের বাংলাদেশ ইউনিভার্সিটিতে ল’ ফেস্ট অনুষ্ঠিত

অফিস চলাকালে মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, জানা নেই প্রশাসনের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

অফিস চলাকালে দাপ্তরিক দায়িত্ব পালন না করে দেশে 'নাশকতা, নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার' প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

সোমবার (২৩ নভেম্বর) 'ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের' উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সরেজমিনে দেখা যায়, বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, হল ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। অথচ ওই সময় বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলোর নিয়মিত কার্যক্রম চলছিল।

চারটি সংগঠনের সমন্বয়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনগুলো হলো—ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরি কর্মচারী সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন।

অফিস চলাকালে এই কর্মসূচি পালনের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক এস এম সরোয়ার মোর্শেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এমন না যে আমরা অফিস বন্ধ করে করেছি, ঐচ্ছিক আর কি! আমরা যারা সচেতন আছি, আমরা এটা মানববন্ধনের ডাক দিয়েছি। আসলে আসবে, না আসলে যাদের কাজ আছে, তারা অফিস করবে। বিষয়টা এরকম আর কি।'

কর্মসূচির অনুমোদনের বিষয়ে তিনি বলেন, 'সবার অনুমোদন ছাড়া তো আমরা কাজ করি না। অবশ্যই আমাদের অনুমোদন নেওয়া। আমাদের অনুলিপি উপাচার্য, দুই উপ-উপাচার্য ও প্রক্টর স্যারের দপ্তরে দেওয়া হয়েছে।'

এদিকে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমার বিষয়টি জানা নেই, খোঁজ নিচ্ছি।'

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ