1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

শাকিব-বুবলীর নতুন ছবি সুপার হিরো, শুটিং অস্ট্রেলিয়ায়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ৯৩ Time View

বাংলাদেশের নামি প্রযোজনা প্রতিষ্ঠান ‘হার্টবিট কথাচিত্র’ একসঙ্গে কয়েকটি ছবি নির্মাণ করতে যাচ্ছে। এরমধ্যে একটি ছবিতে থাকছেন শাকিব খান ও শবনম বুবলী। এই জুটির নতুন ছবির নাম ‘সুপার হিরো’। হার্টবিট কথাচিত্রের দায়িত্বশীল একটি সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, ‘সুপার হিরো’ ছবিতে এরই মধ্যে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব-বুবলী।

‘সুপার হিরো’ ছবির বেশিরভাগ শুটিং হবে ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায়। নির্মাণ করবেন ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘মুসাফির’ ছবির নির্মাতা আশিকুর রহমান। নির্মাতা এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। শনিবার রাতে আশিকুর রহমান সেখান থেকে জাগো নিউজকে বলেন, ‘অল্প কিছুদিনের মধ্যে শুটিং শুরু করবো। প্রাথমিকভাবে ছবির নামকরণ করা হয়েছে ‘সুপার হিরো’, হয়তো নাম পরিবর্তন হতে পারে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ‘সুপার হিরো’ ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটি নির্মিত হবে অ্যাকশন থ্রিলারধর্মী গল্পে। ছবিতে আরো অভিনয় করবেন তারিক আনাম খান, শম্পা রেজা, ‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।

প্রসঙ্গত, শাকিব-বুবলী জুটির বসগিরি, শুটার, অহংকার ও রংবাজ ছবিগুলো মুক্তি পেয়েছে। এছাড়া ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি নির্মাণাধীন। আগামী বছর নায়ক শাকিব খান প্রযোজিত ‘প্রিয়তমা’ এবং শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘কিছু কিছু মানুষের জীবনে’, ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ নামের তিনটি ছবিতে অভিনয় করবেন শাকিব-বুবলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ