1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

শরীরে ট্যাটু খুঁজতে বলে বিপাকে অ্যামিশা প্যাটেল!

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৭৭ Time View

আলোচনায় থাকতে অভিনেত্রীরা কত কিছুই না করেন। সবচেয়ে সহজ উপায়টি হলো সোশ্যাল সাইটে স্বল্পবসনা কিংবা বিবসনা ছবি পোস্ট করা। বলিউড অভিনেত্রী অ্যামিশা প্যাটেলও এই সহজ পথেই হাঁটলেন। পরনে কালো বিকিনি। সোজা তাকিয়ে আছেন ক্যামেরায়। ঠিক এ ভাবেই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে তিনি প্রশ্ন করেছেন, ‘ট্যাটুটা খুঁজে পেয়েছ তোমরা?’

অ্যামিশার সোশ্যাল সাইট অ্যাকাউন্টে উল্লেখযোগ্য সংখ্যক বিভিন্ন সাহসী পোশাকের ছবি দেখা যায়। ওই সব ছবির জন্য কখনও কখনও ট্রলিংয়ের শিকার হতে হয়েছে তাকে। এই ছবিটি শেয়ার করার পরও একসময়ের তুমুল জনপ্রিয় এই নায়িকাকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন সোশ্যাল সাইট ব্যবহারকারীদের একটা বড় অংশ।

কয়েকদিন আগে অ্যামিশার বিরুদ্ধে আড়াইকোটি রুপি প্রতারণার মামলা দায়ের করেছেন প্রযোজক অজয়কুমার সিং। অজয়ের অভিযোগ, ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবি করবেন বলে তার কাছ থেকে আড়াই কোটি টাকা নিয়েছিলেন অ্যামিশা এবং তার বিজনেস পার্টনার কুনাল গ্রুমার। কিন্তু সে ছবি হয়নি। অ্যামিশা ওই টাকা তাকে ফেরতও দেননি। তবে সে সব বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অ্যামিশা।

এই মুহূর্তে ‘কহো না প্যায়ার হ্যায়’ খ্যাত অ্যামিশা প্যাটেলের হাতে কোনো ছবির অফার নেই। ফলে লাইমলাইটে থাকার জন্যই এ ধরনের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করছেন বলে মনে করছেন বলিউড ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। এখন দেখার, এসব করে কোনো ছবিতে কাজ করার সুযোগ জোটাতে পারেন কিনা অ্যামিশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ