1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

রোজ বাবাকে ভয়েস রেকর্ড পাঠান শ্রীলেখা!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৭০ Time View

গত সেপ্টেম্বরে বাবা হারিয়েছেন ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বাবা মারা গেলেও তাকে ভুলতে পারেননি এই অভিনেত্রী। রোজ বাবকে ভয়েস রেকর্ড পাঠান। শুটিংয়ে পৌঁছনো থেকে শুরু করে কাজ কেমন চলছে সবকিছুই এখনো বাবার ফোনে ভয়েস রেকর্ড করে পাঠান।

শ্রীলেখা জানান, মানুষের অভ্যাস পরিবর্তন হতে সময় লাগে। তেমনই নিজের পুরানো অভ্যাস এখনো ছাড়তে পারেননি। উত্তর আসবেনা জেনেও তিনি কথা বলেন বাবার সঙ্গে।

মৃত্যুর আগে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন শ্রীলেখার বাবা সন্তোষ মিত্র। বাবার মৃত্যুর পর শোকে বিহ্বল শ্রীলেখা লিখেছিলেন, ‘বাবা আমার প্রিয় পুরুষ। বাবা তোমাকে বোঝাতে হবে তুমি আমার কাছে আছো, না হলে তোমাকে ছাড়ব না। এভাবেই কষ্টে থাকব।’

বরাবরই যেকোনো কিছুতে বাবাকে পাশে পেয়েছেন শ্রীলেখা। মাকে হারানোর পর বাবাই ছিলেন তার সবচেয়ে কাছে বন্ধু, দিক নির্দেশক। বলা যায়, বাবা সন্তোষ মিত্রকে অনেকটা আগলেই রাখতেন এই অভিনেত্রী। মেয়ের কাজের বিষয় থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে সবসময়ই পাশে ছিলেন সন্তোষ মিত্র।

জানা যায়, ক্যারিয়ারের শুরুর দিকে বাবার হাত ধরেই স্টুডিও যেতেন শ্রীলেখা। শুটিংয়ে নিজে উপস্থিত থেকে মেয়েকে উৎসাহ দিতেন। বিভিন্ন জায়গায় বার বার শ্রীলেখা বলেছেন, বাবাই তার অনুপ্রেরণা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ