1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী শততম সিনেমা ও রাজ্জাকের ‘নায়করাজ’ হয়ে ওঠার নেপথ্য কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৯ ভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা, আরও ৫৬ জেলায় আবেদন শুরু

মুস্তাফিজদের বিপক্ষে নামার আগে লিটনের বার্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৯২ Time View

দুই হার ও দুই জয়ের পর কলকাতা নাইট রাইডার্সের সামনে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮ টায়। কলকাতা এবার দলে নিয়েছে টাইগার ক্রিকেটার লিটন কুমার দাসকে।

আজকের ম্যাচ দিয়েই আইপিএল অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে টাইগার উইকেটকিপার ব্যাটার লিটন দাসের। আইপিএল অভিষেক হওয়ার সম্ভাবনা যখন প্রবল, ঠিক সেই সময় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন, চলমান টুর্নামেন্টে তৃতীয় জয় নিশ্চিত করার লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লির মুখোমুখি হবে।

অবশ্য দিল্লির বিপক্ষে লিটনকে একাদশে দেখা যাবে কি না, সেটা নিয়ে রয়েছে শঙ্কা। দলের আগের ম্যাচগুলোতে ভালো করতে না পারায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বাদ পড়তে পারেন দলটির আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

গুরবাজ দলে সুযোগ না পেলেও লিটনের জন্য রাস্তাটা সহজ হবে না। কেননা কলাকাতা শিবিরে রয়েছে আরেক ইংলিশ ওপেনার জেসন রয়। সেক্ষেত্রে কলকাতা ম্যানেজমেন্ট রয় নাকি লিটন কাকে খেলাবেন। ম্যাচের আগ পর্যন্তই সেটা জানতে অপেক্ষা করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ