1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ

মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন কাজল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৭৬ Time View

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। বলিউডেও রয়েছে বেশ সুনাম। ভালোবেসে বিয়ে করেন দীর্ঘদিনের বন্ধু ও ব্যবসায়ী গৌতম কিচলুকে ।

২০২০ সালের ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল আগরওয়াল। করোনা মহামারির কারণে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল।

এই অভিনেত্রীর মুম্বাইয়ের বাড়ির পাশে একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শুধু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা এতে উপস্থিত ছিলেন। বিয়ের আয়োজন শেষ করেন উড়াল দেন হানিমুনের জন্য।

তবে সম্প্রতি সিনেপাড়ায় গুঞ্জন উঠেছে এই লাস্যময়ী অভিনেত্রী প্রথম সন্তানের মা হতে চলেছেন। আবার অনেকে এই দম্পতিকে প্রথম সন্তান হবে-এই খবরে অগ্রিম শুভেচ্ছা পাঠিয়েছেন।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ভারতীয় সংবাদ মাধ্যমে বলেন, ‘আমি এই বিষয়ে এখনই কোনো কথা বলবো না। যখন সঠিক সময় হবে তখনই বলব।’

কাজল আরও বলেন, তার বোন নিসার সন্তান হওয়ার বিষয়টি তিনি কাছাকাছি থেকে দেখেছেন। এটি তাকে মা হতে উদ্বুদ্ধ করে বলেও তিনি দাবি করেন।

অভিনেত্রী তার বোনের সন্তান হওয়ার সময় তার পাশে ছিলেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমে বলেন, এই বিষয় আমাকে অনেক অনুপ্রাণিত করে। সেই সঙ্গে আমাকে অনেক ভাবায়।

আমার বোনের জীবন কীভাবে পাল্টে গেছে তা দেখেছি। সে এখন পরিপূর্ণ। আমি মনে করি মাতৃত্ব একটি অসাধারণ অনুভূতি। জীবনের এই পর্যায়ে এসে মানুষ আত্ম উপলব্ধি করে। আমার দুই ভাগনেকে দিয়ে ইতিমধ্যে মাতৃত্বের স্বাদ পেয়েছি। তারা হলো-কবির ও ইশান।

কাজল তার ১৬ বছরের ক্যারিয়ারে অর্ধশত তামিল সিনেমা উপহার দিয়েছেন তার দর্শকদের। বলিউডের নামকরাব পরিচালক রোহিত শেঠির ‘সিংহাম’ সিরিজের প্রথম সিনেমায় অজয় দেবগনের বিপরীতে অভিনয় করে সবার প্রিয় মুখ হয়ে ওঠেন কাজল। এছাড়াও অক্ষয় কুমারের বিপরীতে ‘স্পেশাল ২৬’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ