1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘বাইন্যান্স’ (Binance) বিশাল সাইবার হামলার শিকার হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, হ্যাকাররা তাদের সিস্টেম থেকে প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে।

অনলাইনভিত্তিক নিরাপত্তা ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর মতে, এটি হতে যাচ্ছে বৈশ্বিক ক্রিপ্টো খাতের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় সাইবার চুরির ঘটনা।

বাইন্যান্স কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি হওয়া মোট সম্পদের প্রায় অর্ধেক তারা তাৎক্ষণিকভাবে ফ্রিজ বা অকার্যকর করতে সক্ষম হলেও অবশিষ্ট বিশাল অঙ্কের অর্থ এখনো হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। তবে দুটি শীর্ষস্থানীয় ডিজিটাল অ্যানালিটিকস ফার্মের প্রাথমিক তথ্য নির্দেশ করছে যে, উত্তর কোরিয়ার একটি কুখ্যাত হ্যাকার দল এই হামলার পেছনে জড়িত থাকতে পারে।

ব্লকচেইনভিত্তিক গোয়েন্দা সংস্থা টিআরএম ল্যাবস (TRM Labs) জানিয়েছে, বাইন্যান্সে চালানো এই সাইবার হামলার পদ্ধতির সঙ্গে উত্তর কোরিয়া-সংশ্লিষ্ট সাইবার হামলায় ব্যবহৃত কৌশলগুলোর হুবহু মিল রয়েছে। বিশেষ করে, গত বছর ক্রিপ্টো প্ল্যাটফর্ম ‘বাইবিট’ (Bybit) থেকে ১ হাজার ৫০০ কোটি (১.৫ বিলিয়ন) ডলার চুরির যে ঘটনা ঘটেছিল, তার সঙ্গে এই ডিজিটাল ডাকাতির বেশ কিছু গুরুত্বপূর্ণ সামঞ্জস্য পাওয়া গেছে।

উত্তর কোরিয়ার সঙ্গে এই সাইবার হামলার যোগাযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি বাইন্যান্স। তবে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘আমরা অপরাধীদের পরিচয় নিশ্চিত হতে ও তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে একাধিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

ঘটনার পর থেকে বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ও সাধারণ ব্যবহারকারীদের আমানত সুরক্ষিত রয়েছে কি না, তা নিয়ে বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি বাজারে তীব্র আলোড়ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ