1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View

খেলোয়াড়রা গোলরক্ষক হিসেবে কারিগরি দক্ষতা বাড়ানো ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) যৌথ উদ্যোগে ২২ জেলার ২৪ নারী হকি গোলরক্ষককে নিয়ে ১৫ দিনের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।

ঢাকার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার এ ক্যাম্প শুরু হয়েছে বলে ব্র্যাক ব্যাংক শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রতিভাবান নারী হকি খেলোয়াড়দের বিশেষায়িত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দিয়ে নারী হকির বিকাশে কাজ করছে ব্র্যাক ব্যাংক। খেলাধুলার উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে ব্যাংকের বৃহত্তর অঙ্গীকারেরই প্রতিফলন এ উদ্যোগ।”

ক্যাম্পে অংশগ্রহণকারী খেলোয়াড়রা গোলরক্ষক হিসেবে নিজেদের কারিগরি দক্ষতা বাড়ানো এবং মাঠে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন।

ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়ন করছে বিএইচএফ।

ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ এ আদেল ও অন্য কর্মকর্তারা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?

মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

পরিচ্ছন্ন দেশ চাই, কিন্তু নিজেকে বদলাতে চাই না

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ