1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

বরিশালের কীর্তনখোলা নদীতে কোস্ট গার্ডের একটি জাহাজের ধাক্কায় খাদ্য বিভাগের জন্য গম বহনকারী ‘ডিবি পাপিয়া’ নামের একটি কার্গোর তলা ফেটে গেছে।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দলের তাৎক্ষণিক তৎপরতায় কার্গোটি সম্পূর্ণ ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খুলনা সাইলো থেকে ৩০০ টন গম নিয়ে কার্গোটি বরিশালে আসে। বরিশাল খাদ্য বিভাগের জেটিতে গম খালাসের অপেক্ষায় নোঙর করা অবস্থায় সকালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত কার্গোর ইনচার্জ মানিক হোসেন জানান, শুক্রবার সকালে কীর্তনখোলা নদীতে কোস্ট গার্ডের জাহাজ ‘স্বাধীন বাংলা’ নিয়ন্ত্রণ হারিয়ে কার্গোটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কার্গোর তলা ফেটে দ্রুত পানি ঢুকতে শুরু করে। এ সময় কার্গো কর্মীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় জাহাজটি রক্ষা পায়। তবে কার্গোর নিচে থাকা কিছু গম পানিতে ভিজে নষ্ট হলেও অধিকাংশ গম অক্ষত অবস্থায় দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোস্ট গার্ডের জাহাজটি প্রথমে কীর্তনখোলা তীরের ডিসি ঘাটসংলগ্ন কয়েকটি স্পিডবোটকে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করে। এরপর বিআইডব্লিউটিএর একটি জাহাজকে ধাক্কা দিয়ে অপর পাশে নোঙর করা অবস্থায় থাকা গমবাহী ‘ডিবি পাপিয়া’ কার্গোটিকে আঘাত করে।

বরিশাল খাদ্য গুদামের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু সাঈদ বলেন, খুলনা থেকে আনা গমগুলো খালাসের অপেক্ষায় ছিল। নোঙর করা অবস্থায় হঠাৎ ধাক্কা দেওয়ায় জাহাজটির তলা ফেটে যায়। বর্তমানে ভিজে যাওয়া গম দ্রুত সরিয়ে নেওয়ার কাজ চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ও জেলা প্রশাসক মামুন খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় কার্গোটি রক্ষা পেয়েছে এবং ক্ষতিগ্রস্ত খাদ্যসামগ্রী দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়দায়িত্ব নির্ধারণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জেলা প্রশাসক নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ