1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের

মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

নিজের গল্প ভাবনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করলেন অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। ধারাবাহিকটির নাম ‘খুব চেনা গল্প’। আগামী মাসেই এমএসএম ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে ধারাবাহিকটির।

খুব চেনা গল্প ধারাবাহিকটির চিত্রনাট্য রচনা করেছেন শাহাবুদ্দিন আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শাহেদ আলী, দীপা খন্দকার, কাজী রাজু, তাহমিনা সুলতানা মৌসহ অনেকে।

নতুন ধারাবাহিক নিয়ে মীর সাব্বির বলেন, ‘খুব চেনা গল্প আমাদের জীবনেরই গল্প। আমাদের জীবনে নানা সময়ে ঘটে যাওয়া নানা রকমের গল্প। পারিবারিক মূল্যবোধ, পারিবারিক বন্ধনের গল্প। আমাদের জীবনের এসব চেনা গল্প নিয়ে কিন্তু আমরা বেশি ভাবি না। অনেক সময় আমাদের মা-বাবাকে বুঝতে পারি না, কিন্তু যখন নিজেরা মা-বাবা হই, তখন ঠিকই আমাদের সেই ভুলগুলো বুঝতে পারি। এমন আরও অনেক বিষয় উঠে আসবে এই ধারাবাহিকে।’

অভিনেত্রী ডলি জহুর বলেন, ‘সাব্বিরের অনেক নাটকে অভিনয় করেছি। অভিনেতা হিসেবে সাব্বির যতটা সিনসিয়ার তারচেয়ে বেশি সিনসিয়ার পরিচালক হিসেবে। এই নাটকেও সেই প্রমাণ আবার পেলাম।’

শাহেদ আলী বলেন, ‘একজন পরিচালক হিসেবে সাব্বির ভীষণ মনোযোগী। শুটিং চলাকালীন বোঝা যায় না, কত কঠিন একটা কাজ সে খুব সহজে করে নিচ্ছে। পরিচালক হিসেবে সাব্বির অনেক ডেডিকেটেড।’

দীপা খন্দকার বলেন, ‘সাব্বির আমার বন্ধু। তার পরিচালনায় এর আগেও কাজ করেছি। সে পরিচালনায় কোনো রকম ছাড় দেয় না। এ কারণেই তার নাটকগুলো দর্শকের কাছে সমাদৃত হয়। সাব্বির তার প্রতিটি নাটকেই জীবনের গল্প বলার চেষ্টা করে।’

মীর সাব্বিরের নির্দেশনা প্রসঙ্গে তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘সাব্বির ভাইয়ের কাজে একটা স্বাচ্ছন্দ্যবোধ, আরামবোধ আছে। নিজের চরিত্র নিয়ে বেশি ভাবতে হয় না। সাব্বির ভাই-ই সবকিছু এত সহজ করে দেন যে মন দিয়ে শুধু অভিনয়টা করতে পারলেই চরিত্র দাঁড়িয়ে যায়। আমি খুব আশাবাদী খুব চেনা গল্প ধারাবাহিকটি নিয়ে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ