1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

টালিউডের অন্যতম আলোচিত জুটি দেব ও শুভশ্রীর সিনেমা ‘দেশু সেভেন’-কে কেন্দ্র করে অতীতে নানান গুঞ্জন শোনা গেলেও সব জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি এক অন্যরকম বন্ধুত্বের নজির দেখা গেল। সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়ে দেব ও শুভশ্রীর পাশে দাঁড়ালেন পরিচালক রাজ চক্রবর্তী। আর এই অনুষ্ঠানেই রাজের ভূয়সী প্রশংসা করে দেব জানিয়ে দিলেন, ভবিষ্যতে পরিচালনার ক্ষেত্রে রাজের পরামর্শই তার কাছে অত্যন্ত মূল্যবান। সিনেমার স্পেশাল স্ক্রিনিং দেখতে এলেও ব্যস্ততার কারণে শো শেষ হওয়ার আগেই বের হয়ে যান রাজ চক্রবর্তী। ফলে রাজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। তবে এই উপস্থিতি ও সহযোগিতার জন্য রাজকে কৃতজ্ঞতা জানিয়ে দেব বলেছেন, ‘আমি যখন বিদেশে ছিলাম, সেই সময়ে সিনেমা ভালো চলেছে, হাউজফুল হয়েছে… রাজ আমায় সমর্থন করেছে। রাজ চক্রবর্তী একটা ব্র্যান্ড কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে। কমার্শিয়াল সিনেমার ব্যর্থতার কষ্ট যেমন রাজ জানে, সাফল্যের আনন্দটাও জানে। আমার পরিশ্রম, আমার কষ্টটা যদি সবচেয়ে বেশি কেউ বুঝে থাকেন, তার মধ্যে রাজ একজন। আর ওর সিনেমা দেখতে আসাটা, আমার কাছে খুব বড় একটা পাওয়া।’ আরও পড়ুন ‘অবসেশন’-এর আইকনিক দৃশ্য পুনর্নির্মাণ করে প্রশংসায় ভাসলেন কৃতি-বরুণ ৩০ অক্টোবর ২০২৬ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে দেব আরও যোগ করেন, ভবিষ্যতেও যদি ফের সিনেমা পরিচালনার সিদ্ধান্ত নিই, কোথায় কী কী ভুল হয়েছে, কোন কোন বিষয়গুলো আরও ভালো করতে হবে, রাজের কাছ থেকে পরামর্শ নেব।’ অন্যদিকে শুভশ্রীও রাজের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেছেন, “সিনেমা শেষ হওয়ার আগেই ব্যাকস্টেজে চলে গিয়েছিলাম। সিনেমার শেষে রাজের সঙ্গে আর কথা হয়নি, ও বেরিয়ে গিয়েছে। তবে বিরতিতে রাজের সঙ্গে কথা হচ্ছিল। রাজ আমাদের একটা স্তম্ভের মতো যে এত বড় বড় সিনেমা আমাদের উপহার দিয়েছে। ‘চ্যালেঞ্জ’ সিনেমাতে আমাদের জুটি তৈরি হওয়াই রাজ চক্রবর্তীর হাত ধরে। রাজের সমর্থন সবসময় আমি পেয়ে এসেছি… ইন্টারভ্যাল অবধি ওর সিনেমাটি খুব ভালো লেগেছে। বাকিটা বাড়ি গিয়ে শুনব।” অতীতে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা জল্পনা শোনা গেলেও পেশাদারিত্ব এবং একে অপরের কাজের প্রতি এই পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ টলিউড ইন্ডাস্ট্রিতে এক ইতিবাচক বার্তা দিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ