1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন অভিনেতা চৌধুরী মাজহার আলী, যিনি শিবা শানু নামে পরিচিত। আগামী এক বছরের জন্য পদটিতে অতিরিক্ত সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে এ তথ্য।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। শিবা শানু জানিয়েছেন, সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যেই নতুন দায়িত্ব নিতে চান তিনি। তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব ছাড়ার ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চান।

গত ৩ জুলাই অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন শিবা শানু। ২০২৮ সাল পর্যন্ত শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে তাঁর। কিন্তু প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিতে হলে তাঁকে ছাড়তে হবে শিল্পী সমিতির সভাপতির পদ।

এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে শিবা শানু বলেন, ‘প্রজ্ঞাপনে আমি শর্তের বিষয়টি দেখেছি। এখনো এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। শর্তের বিষয়ে বিস্তারিত জেনে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাই। সময় লাগলেও সঠিক সিদ্ধান্তটা নিতে চাই। তাই এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে চাই না।’

চলচ্চিত্রে প্রায় তিন দশকের ক্যারিয়ার শিবা শানুর। বড় পর্দায় অভিষেক ১৯৯৮ সালে, ‘মাতৃভূমি’ সিনেমা দিয়ে। পরবর্তী সময়ে বিভিন্ন চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান তিনি। সিনেমার পাশাপাশি ছোট পর্দায়ও অভিনয় করতে দেখা যায় শিবা শানুকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ