1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো

ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

বরিশালের বাবুগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ডিগ্রি ছাড়াই চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সনদ ও পরিবেশ না থাকায় একটি অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার মাধবপাশা বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, এনএসআই, বরিশাল কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে ছদ্মবেশে রোগী সেজে মাধবপাশা বাজারে তাসলিমা আক্তার আন্নির চেম্বারে যান সংস্থার সদস্যরা। এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়াই দীর্ঘদিন ধরে তিনি মা ও শিশুসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। পাশাপাশি তার ফার্মেসিতে মেয়াদের্ত্তীর্ণ ওষুধও পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে একই এলাকায় অবস্থিত ‘পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’-এ অভিযান চালানো হয়। প্রয়োজনীয় সনদ ও নিবন্ধিত প্যাথলজিস্ট ছাড়াই পরীক্ষা-নিরীক্ষা ও রিপোর্ট প্রদান এবং পরিবেশ সন্তোষজনক না থাকায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. সাব্বির সরদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ডায়াগনস্টিক সেন্টারটির অনিয়মের বিষয়ে এনএসআই সদস্যরা দীর্ঘদিন ধরে ছায়াতদন্ত করে আসছিলেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তুর্য্য অধিকারী, এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানবন্দর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে ইউএনও আসমা উল হুসনা জানান, চিকিৎসাসেবার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং স্বাস্থ্যঝুঁকি তৈরির কোনো সুযোগ নেই। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ