1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

ক্রীড়া ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে টেনিসের বিশ্বমঞ্চে শীর্ষ আসনে বসতে যাচ্ছেন আলেক্সান্ডার জভেরেভ। ভিয়েনায় ট্যালন গ্রিকসপুরকে হারিয়ে পুরুষ এককের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান নিশ্চিত করেছেন জার্মান তারকা। আগামী সোমবারই (২ নভেম্বর) অফিশিয়ালি ইয়ানিক সিনারকে সরিয়ে শীর্ষস্থান দখল করবেন তিনি।

ভিয়েনায় অনুষ্ঠিত এরস্টে ব্যাংক ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেই এই কৃতিত্ব অর্জন করেন জভেরেভ। শেষ ষোলোতে গ্রিকসপুরকে সরাসরি সেটে হারান তিনি। স্কোর ছিল ৬-৪, ৭-৫।

২৯ বছর বয়সি এই তারকা ১৯৯১ সালে বরিস বেকারের পর দ্বিতীয় জার্মান খেলোয়াড় হিসেবে পুরুষ এককের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে যাচ্ছেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো এই অর্জন তার।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন জভেরেভ। খেলেছেন ৮০টি ম্যাচ। জয় পেয়েছেন ৬৪টিতে। এর সঙ্গে যোগ হয়েছে দুটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। সব মিলিয়ে ক্যারিয়ারের সেরা মৌসুম কাটাচ্ছেন তিনি।

শীর্ষে ওঠার অনুভূতি জানাতে গিয়ে জভেরেভ বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর এটি এলো, তবে জীবনের সেরা বিষয়গুলোর জন্য মাঝে মাঝে অপেক্ষা করতেই হয়। আমি অত্যন্ত আনন্দিত ও রোমাঞ্চিত-চলতি বছরে যা ঘটেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

মৌসুমের শুরুতে শীর্ষস্থান নিয়ে লড়াইয়ে এগিয়ে ছিলেন কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। ২০২৪ ও ২০২৫ সালের আটটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাই ভাগাভাগি করেছিলেন এই দুই তারকা। তাদের আধিপত্যে অন্যদের জন্য শীর্ষে ওঠা ছিল কঠিন।

কিন্তু ইনজুরি বদলে দেয় পরিস্থিতি। মৌসুমের বড় একটি সময় কোর্টের বাইরে থাকতে হয় সিনার ও আলকারাজকে। সেই সুযোগ কাজে লাগান জভেরেভ। জেতেন ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের শিরোপা।

বছরের শুরুতে র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে ছিলেন জভেরেভ। তার পয়েন্ট ছিল ৫ হাজার ১১০। অন্যদিকে আলকারাজের ছিল ১২ হাজার ৫০ এবং সিনারের ১১ হাজার ৫০০ পয়েন্ট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে শীর্ষে উঠে এলেন জার্মান তারকা।

তবে নিজের সাফল্য নিয়ে বাস্তববাদী জভেরেভ। স্বীকার করেছেন, সিনার ও আলকারাজ পুরোপুরি সুস্থ এবং সেরা ফর্মে থাকলে শীর্ষে ওঠা কঠিন হতে পারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ