1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে বিশ্বকাপে খেলা কিশোররা সংবর্ধিত অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু ৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু, পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ ভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী

মনের মত পুরুষই মেলেনি আজতক, জানালেন আলিয়া ভাট!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪
  • ২৯৪ Time View

download (2)দুটি সিনেমা করেছেন মাত্র,তাতেই বাজিমাত মহেশ ভাট কন্যার। তবে সিনেমার চাইতেও আজকাল অনেক বেশি আলোচিত অর্জুনের সাথে তার প্রেম প্রেম খেলা নিয়ে। বলিউডে সকলেই এখন নিশ্চিত রূপেই জানে যে প্রেম করছেন অর্জুন-আলিয়া। তারপরেও একের পর এক ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করে সংবাদ শিরোনামে জায়গা করেই নিচ্ছেন আলিয়া ভাট!

কদিন আগে বললেন বাবা মহেশ ভাট তাঁকে বিয়ে দেবেন না কিছুতেই, বরং প্রেম করতে বলেছেন অনেক। আর এবার জানালেন তিনি নাকি আজতক মনের মত পুরুষই খুঁজে পাননি, যার সঙ্গে জীবন কাটানো যায়! অর্জুন কাপুর, না বরুণ ধাওয়ান, এদের কারও সঙ্গেই তার প্রেমের সম্পর্ক নেই- এমন কোথাও বললেন তিনি।

মিডিয়ায় তাদের সম্পর্ক নিয়ে যা বলা হচ্ছে, সবই নেহাত জল্পনা, বলেছেন মহেশ ভাটের কন্যা। ২১ বছরের আলিয়ার স্পষ্ট কথা, তিনি এখনো সিঙ্গল, অর্থাৎ একাই!

‘টু স্টেটস’ ছবির দৌলতে আলিয়ার সঙ্গে অর্জুন, বরুনের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বলিউডে জল্পনা তুঙ্গে। কে তার মন জিতেছেন, তা নিয়ে কৌতূহলের পারদ বেশ উঁচুতেই।

কিন্তু আলিয়া বলেন ভিন্ন কথা। তার কথায়, একজন পুরুষের মধ্যে যে সবচেয়ে বড় গুণটা আমি পছন্দ করি, সেটা হলো আনুগত্য, দায়বদ্ধতা আর সততা। আমি এমন এক পরিবার থেকে এসেছি যেখানে প্রত্যেক সদস্য ব্যক্তিস্বাতন্ত্র্যে বিশ্বাসী, নিজের স্বাধীন মতো অনুসারে চলেন। সেখানে আমি এমন কোনো পুরুষকে চাইব না যে আমাকে দাবিয়ে রাখবে!

সামনেই মুক্তি পেতে চলেছে ‘টু স্টেটস’ যাতে তার সঙ্গে রয়েছে অর্জুন। পরের ছবি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’তে আলিয়ার সঙ্গে দেখা যাবে বরুনকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ