1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

বঙ্গমাতার চরিত্রে পূর্ণিমা, ফিরছেন বড়পর্দায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৮১ Time View

দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। আগামী ৩১ ডিসেম্বর (শুক্রবার) বছরের শেষ দিন মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এই সিনেমায় বেগম ফজিলাতুন নেছা অর্থাৎ বঙ্গমাতার চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা।

এর আগে গত সেপ্টেম্বরে চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। গত ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রটির পোস্টার উন্মোচন করেন। সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় যথাক্রমে খায়রুল আলম সবুজ ও দিলারা জামান। জুয়েল মাহমুদের চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা, নাট্যরূপ এবং সংলাপ লিখেছেন নজরুল ইসলাম।

পূর্ণিমা অভিনীত সর্বশেষ ২০১৭ সালে ‘টু বি কন্টিনিউড’ সিনেমাটি মুক্তি পায়। যদিও বিশেষ দিবসে নাটক-টেলিফিল্মে তার দেখা মেলে। এ ছাড়া উপস্থাপনায় বেশ সরব তিনি। পূর্ণিমা অভিনীত মুক্তি প্রতিক্ষীত চলচ্চিত্র নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ