1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে বিশ্বকাপে খেলা কিশোররা সংবর্ধিত অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু ৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু, পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ ভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী

বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর: তারিন জাহান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৮৮ Time View

নন্দিত অভিনেত্রী তারিন জাহান। বর্তমানে অভিনয়ে অনিয়মিত তিনি। তবে মাঝে মাঝে গল্পনির্ভর কিছু কাজে তাকে পাওয়া যায়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি দর্শকপ্রিয় এই অভিনেত্রী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নির্মিত বিশেষ মিউজিক্যাল ডকুফিল্মে অভিনয় করেছেন।

‘রক্তমাখা সিঁড়ি’ শীর্ষক গানটিতে কণ্ঠ দিয়েছেন নিশিতা বড়ুয়া। সুজন হাজংয়ের লেখায় এর সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতী। জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) গীতিকার সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হবে।

জানা গেছে, মঙ্গলবার (১০ আগস্ট) ধানমন্ডি বত্রিশ, স্বাধীনতা যাদুঘর, জগন্নাথ হল, শিখা চিরন্তনসহ রাজধানীর বিভিন্ন লোকশনে এর দৃশ্য ধারণ হয়েছে।

এ প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর। বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রয়াস পেয়েছি এই মিউজিক্যাল ডকুফিল্মে অংশ নিতে পেরে। আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজটি করেছি। আমি এখানে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী সত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, দর্শক কাজটি পছন্দ করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ