1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

বঙ্গবন্ধুর বায়োপিকে দেখা দিলেন আরিফিন শুভ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ৮১ Time View

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘মুজিব’। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে।

গেল ১৭ মার্চ বঙ্গবন্ধুর বায়োপিকের পোস্টার উন্মোচন হয়। সেই পোস্টারে কারো চেহারা দেখানো হয়নি। শুধু রেসকোর্সের ময়দানে লাখো মানুষের সামনে মঞ্চে দাঁড়ানো বঙ্গবন্ধুর একটি হাত দেখানো হয়েছিল। যেটি ছিল এ চরিত্রে অভিনয় করা শুভ’র হাত।

এবার এলো পূর্ণাঙ্গ পোস্টার। যেখানে বঙ্গবন্ধু রুপে দেখা দিলেন আরিফিন শুভ। সেইসঙ্গে পোস্টারে উল্লেখ করা হলো এ ছবির বেশ ক’জন অভিনয় শিল্পীর নামও। সেখানে শুভ-তিশার পাশাপাশি আছে রিয়াজ, ফজলুর রহমান বাবু, দীঘি, নুসরাত ফারিয়ার নাম।

বাংলাদেশ চলচ্চিত্র করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া নতুন পোস্টার প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

সেই পোস্টারে ছবির মুক্তির তারিখ হিসেবে উল্লেখ করা আছে চলতি বছরের সেপ্টেম্বর মাসের কথা।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনার এ ছবিতে অভিনয় করেছেন একঝাঁক শিল্পী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ