1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

ফেসবুকে মোশাররফ করিমের সতর্ক বার্তা (ভিডিও)

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬
  • ৩০২ Time View

5061বিনোদন ভুবনে তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব মোশাররফ করিম। সোশ্যাল মিডিয়াতেও তাকে নিয়ে মাতামাতি কম নয়। ফেসবুকে অভিনেতা মোশাররফ করিমের নাম ইংরেজিতে লিখে সার্চ দিলেই দেখা মিলে অসংখ্য ফ্যান পেজের। এসব পেজ থেকে মানুষকে নানাভাবে হয়রানি করা হতো।

এমন অভিযোগের ভিত্তিতে অনেকটা বাধ্য হয়েই সম্প্রতি ফেসবুক ফ্যান পেজ খুলেছেন মোশাররফ। এ নিয়ে সংবাদমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে। তবে অনেকেই অভিনেতার অফিসিয়িাল পেজটিকেও ফেক বলে মনে করছেন।

তাই ভক্তদের মনের দ্বিধা কাটাতে এবার নিজের পেজে একটি ভিডিও বার্তা আপলোড করেছেন মোশাররফ করিম। রোববার দুপুরে প্রকাশিত ভিডিওতে তিনি নিজের পরিচালনাধীন পেজের ‘সার্চ অ্যাড্রেস’ দিয়ে ভক্ত-অনুরাগীদের সঙ্গে থাকার আমন্ত্রণ জানান।

সেইসঙ্গে তিনি একটি সাবধানবানীও দিয়েছেন সবার উদ্দেশ্যে। মোশাররফ বলেন, ‘কতিপয় অসাধু ব্যক্তি যারা আমার নামে ফেক অ্যাকাউন্ট করে কিছু ফায়দা লুটার চেষ্টা করেছে বা করছে। সেখান থেকে সাবধান থাকবেন সবাই।’

মোশাররফ করিম বর্তমানে বেশ কিছু নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি মৌসুমী হামিদের বিপরীতে সুমন আনোয়ারের পরিচালনায় ‘কয়লা’ নামের একটি নতুন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সময়ের জনপ্রিয় এই অভিনেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ