1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

প্রশংসায় ভাসছে দেবের ১০ বছরের ক্যারিয়ার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬
  • ২১৪ Time View

5022ওপার বাংলার সুপারস্টার দেব। `খোকাবাবু` হিসেবে  ওপারে পরিচিত দেবের পুরো নাম দীপক অধিকারী দেব। তার শৈশব- কৈশোর দুটোই কেটেছে মুম্বাইতে।

ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষে ব্যবসায়ী বাবার ছেলে দেব এখন শুধু বড়পর্দার তারকাই নন, তৃণমূল কংগ্রেসের সাংসদও।

সম্প্রতি টালিগঞ্জের ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারে দশ বছরে পা রেখেছেন হালের ক্রেজ দেব। একদশক পার করেও টালিউড এবং বাংলাদেশে দেবের  জনপ্রিয়তায় একচিলতেও ভাটা পড়েনি বরং বেড়েছে।

দেব মানেই কলকাতার বাংলা ছবি প্রেমীদের বাড়তি আগ্রহ। সেজন্য ওপারের রাঘববোয়াল নির্মাতারা দেবকে নিয়ে প্রতিবারই বাজী ধরে সফল হয়েছেন।

ঠিক ১০ বছর আগে টালিউডে শুরু হয় দেবের ক্যারিয়ার। এরপর নানা চড়াই উতরাই কাটিয়ে তিনি এখন টলিউডের ‘দেব-দ্যা সুপারস্টার’। অ্যাকশান- রোমান্টিক-কমেডি-নাচে-ফিগারে বরাবরই সফল তিনি।

‘অগ্নি শপথ’ থেকে শুরু করলেও প্রথম ছবিতে হোঁচট খান দেব। এরপর হতাশ না হয়ে মনোযোগি হন।

দেবের উত্থানটা রবি কিনাগী পরিচালিত `আই লাভ ইউ` ছবির মাধ্যমে। এরপর `মন মানে না`, ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’,‘পাগলু’, `পাগলু-২`, ‘খোকাবাবু’, ‘চ্যালেঞ্জ’, `চ্যালেঞ্জ-২`, ‘রংবাজ’, ‘হিরোগিরি’, ‘যোদ্ধা’, `শুধু তোমার জন্য`র, মত বক্স অফিস হিট করা ছবি উপহার দিয়েছেন  দেব।

বাণিজ্যিক ছবির বাইরেও গতবছর কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’ ছবিটি দেবকে  অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। টানা এক দশক সাফল্যের সঙ্গে টলিউডে রাজ করছেন দেব। আর তাই নিজের টুইটারে ভক্ত অনুরাগীদের কাছে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি টালিগঞ্জের পাগলুখ্যাত এই অভিনেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ