1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

পিএসজি’র সাথে নেইমারের চুক্তি নবায়ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মে, ২০২১
  • ৭৪ Time View

মৌসুম শেষে বার্সেলোনা যাচ্ছেন কিনা সে নিয়ে চলছিল জল্পনা কল্পনা। নিজেও বেশ কয়েকবার বলেছেন লিওনেল মেসির সঙ্গে আবারও একই দলে খেলতে চান। তবে, সব গুঞ্জনে যেন পানি ঢেলে দিলেন নেইমার। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এর সঙ্গে চুক্তি নবায়ন করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ফ্রান্সের ক্রীড়া দৈনিক লেকিপ নিশ্চিত করেছে নেইমারের চুক্তি নবায়নের বিষয়টি। দৈনিকটি তাদের প্রতিবেদনে জানায়, শনিবার নতুন চুক্তি সই ও কাগজপত্রের আনুষ্ঠানিকতা মিটিয়ে ফেলবেন নেইমার।

লেকিপ জানিয়েছে নতুন চুক্তি অনুযায়ী আরও পাঁচ বছর অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত প্যারিসে থাকছেন নেইমার। তার চুক্তির বিস্তারিত জানায়নি দৈনিকটি। নেইমারের নতুন চুক্তির ফলে বার্সেলোনায় মেসি-নেইমার জুটির দ্বিতীয় অধ্যায় দেখার স্বপ্ন ভেঙ্গে যাচ্ছে ভক্তদের।

দ্বিতীয় দফায় নির্বাচিত হয়ে বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তাও চাচ্ছিলেন নেইমারকে কাম্প ন্যুয়ে নিয়ে আসতে। নরওয়েজিয়ান উঠতি তারকা আর্লিং হালান্ডকে কিনতে না পারার পর বার্সার পরিকল্পনা ছিল নেইমারকে ফেরানোর। লাপোর্তা অন্তত একজন বিশ্বমানের তারকাকে নতুন মৌসুমে দলে ভেড়াতে চেয়েছিলেন।

ব্রাজিলিয়ান তারকার জন্য একজন খেলোয়াড় সহ ৬০ মিলিয়ন ইউরো প্রস্তাবও প্রস্তুত করে কাতালান জায়ান্টরা। কিন্তু নেইমারের নতুন চুক্তি সইয়ের কারণে তাদের এখন তাকাতে হবে নতুন কোন তারকার দিকে।

নেইমারের চুক্তির ফলে দলের মূল দুই তারকার একজনকে আপাতত পরের মৌসুমের জন্য নিশ্চিত করতে পারল পিএসজি। নেইমারের স্ট্রাইক পার্টনার কিলিয়ান এমবাপেও নতুন চুক্তি সই করেননি। তাকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ।

পিএসজির আশা নেইমারের মতো এমবাপেও থেকে যাবেন প্যারিসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ