1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

পহেলা বৈশাখ চ্যানেল ৯-এর ইউরোপযাত্রা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২
  • ২০৫ Time View

ভিন্ন ভিন্ন বর্ণের তরুণ-তরুণীদের অংশগ্রহণে নির্মিত ব্যতিক্রমী শিক্ষামূলক গেম শো ‘ক্লেভার ক্লগস’ প্রচারের মধ্য দিয়ে শুরু হচ্ছে চ্যানেল ৯-এর ইউরোপযাত্রা।

সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ বাংলাদেশের সাম্প্রতিক সময়ের জনপ্রিয় এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেল চ্যানেল ৯ আগামী ১ বৈশাখ, ১৪ই এপ্রিল শনিবার ইউরোপে শুরু করছে তাদের সম্প্রচার।

এজন্য সম্প্রচার শুরুর প্রয়োজনীয় সব প্রস্তুতিই সম্পন্ন করেছে চ্যানেল ৯ ইউরোপ কর্তৃপক্ষ।

এবিষয়ে চ্যানেল ৯, ইউরোপের এক্সিকিউটিভ ডিরেক্টর নাহিদা রহমান জানান, সব প্রস্তুতি সম্পন্ন করেই চ্যানেল ৯ যাত্রা শুরু করছে ইউরোপে। স্কাই চ্যানেল ৮৩৪-এ বর্তমানে প্রচারিত হচ্ছে এনটিভি। ১ বৈশাখ নববর্ষের প্রথম  দিন থেকে এ ৮৩৪ চ্যানেলটিই পরিণত হবে চ্যানেল ৯ এ।

ইডি নাহিদা রহমান জানান, ঢাকা থেকে পাঠানো চ্যানেল ৯-এর প্রোগ্রামের পাশাপাশি এনটিভি ইউরোপ বর্তমানে যেসব নিজস্ব অনুষ্ঠান প্রচার করছে, সেগুলোও প্রচার হবে চ্যানেল ৯ এ। নতুন নতুন নিজস্ব প্রোগ্রামও তৈরি করবে চ্যানেল ৯, ইউরোপ।

চ্যানেল ৯ ইউকের হেড অব নিউজ অ্যান্ড প্রোগ্রাম হাসান হাফিজুর রহমান বলেন, ‘প্রথম এক্সক্লুসিভ প্রোগ্রাম মাল্টি কালচারাল শিক্ষামূলক গেম শো ‘ক্লেভার ক্লগস’ সম্প্রচারের মাধ্যমে ১ বৈশাখ নববর্ষের প্রথম দিন চ্যানেল ৯ তার যাত্রা শুরু করবে ইউরোপে।

বাংলানিউজকে তিনি জানালেন, ‘ক্লেভার ক্লগস’-এর উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্বের সবচেয়ে বড় ইয়ুথ স্পিকিং ইভেন্টস এবং ইউরোপের সবচেয়ে বড় স্পিকিং ইভেন্টস হিসেবে পরিচিত জ্যাক প্যাচি স্পিক আউট চ্যালেঞ্জ ২০১১-এর গ্র্যান্ড ফাইন্যালিস্ট তারকা সৈয়দ মাহাথির পাশা।

‘ক্লেভার ক্লগস’ সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে হাসান হাফিজুর রহমান বলেন, ‘এটি সাদা, কালো, এশিয়ানসহ ভিন্ন ভিন্ন বর্ণের প্রতিযোগীদের অংশগ্রহণে নির্মিত সম্পূর্ণ নতুন ও ব্যতিক্রমী একটি জ্ঞানভিত্তিক গেম শো।‘

ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, খেলাধুলা, গণিত ও সাধারণ জ্ঞানসহ সব বিষয়ই থাকছে `Clever clogs`-এ, এমন মন্তব্য করে চ্যানেল ৯ ইউরোপের হেড অব নিউজ অ্যান্ড প্রোগ্রাম বলেন, ‘কিশোর-কিশোরীদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে এ প্রোগ্রামটি খুবই সহায়ক হবে বলে আমরা আশা করছি।‘

বাংলাদেশি কমিউনিটির মেধাবী কিশোর-কিশোরীরাসহ সব কমিউনিটির কিশোর-কিশোরীরাই ‘ক্লেভার ক্লগস’ প্রোগ্রামে লাভবান হবে বলে আশা প্রকাশ করেন হাসান হাফিজুর রহমান।

উল্লেখ্য, সিজন্যাল এই প্রোগ্রামটির প্রথম সিজন সাজানো হয়েছে মোট ১১টি পর্বে। ৮টি প্রাথমিক পর্ব, ২টি সেমি ফাইনাল ও একটি গ্র্যান্ড ফিনালে থাকছে ‘ক্লেভার ক্লগস’ এর প্রথম সিজনে’।

চূড়ান্ত বিজয়ীকে অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক লাইভ শো’র মাধ্যমে চ্যানেল ৯-এর পক্ষ থেকে পদক ও পুরস্কারে ভূষিত করা হবে বলে জানানো হয় বাংলানিউজকে।

প্রতি শনিবার লন্ডন সময় বিকেল ৫টায় সন্তানসহ চ্যানেল ৯-এর `Clever clogs` অনুষ্ঠানটি দেখার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন চ্যানেল-৯ ইউরোপ কর্তৃপক্ষ।

চ্যানেল ৯-এর ‘ক্লেভার ক্লগস’ ইউরোপে সম্প্রচার করা বাংলা টিভি চ্যানেলগুলোর ইতিহাসে প্রথম মাল্টিকালচারাল কোনো এডুকেশনাল গেম শো।

আরও উল্লেখ্য, বর্তমানে এনটিভি ইউরোপ চ্যানেলটিই মূলত চ্যানেল-৯ এ পরিণত হচ্ছে। স্কাই ৮৩৪ চ্যানেলটি পহেলা বৈশাখ এনটিভি নাম পরিবর্তন করে চ্যানেল ৯ এ পরিণত হবে। এনটিভি আলাদা স্টুডিও, অফিস ও স্টাফ নিয়ে আবার যাত্রা শুরু করবে নতুন করে, এমনটিই জানা গেছে, নতুন এনটিভি‘র সঙ্গে সম্পৃক্ত একটি সূত্রে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ