1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ

নাদালের বিদায়, শেষ আটে জকোভিচ, ফেদেরার ও মারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫
  • ২২৮ Time View

নসিনাটি মাস্টার্স টেনিসে পুরুষ বিভাগে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অষ্টম বাছাই স্পেনের রাফায়েল নাদাল। শেষ আট নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ, দ্বিতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও তৃতীয় বাছাই গ্রেট ব্রিটেনের এন্ডি মারে।image_136029_0

এদিন রাফায়েল নাদাল স্বদেশী ফেলিসিয়ানো লোপেজের কাছে ৫-৭, ৬-৪ ও ৭-৬ (৭/৩) গেমে ম্যাচ হারের লজ্জা পান। ফলে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নেন নাদাল। অপরদিকে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেন লোপেজ।

নাদালের বিদায়ের দিনে শেষ আট নিশ্চিত করেছেন নোভাক জকোভিচ, রজার ফেদেরার এবং এন্ডি মারে।

তৃতীয় রাউন্ডে জকোভিচ মুখোমুখি হয়েছিলেন ত্রয়োদশ বাছাই বেলজিয়ামের ডেভিড গফিনের। প্রথম সেট ভালোভাবে শুরু করলেও, দ্বিতীয় সেটে হার মানেন জকোভিচ। ৬-৪ গেমে প্রথম সেট জয় করা জকোভিচ, দ্বিতীয় সেটে হার মানেন ৬-২ গেমে। ফলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। কিন্তু তৃতীয় সেটে সেই উত্তেজনা বাড়তে দেননি জকোভিচ। ৬-৩ গেমে তৃতীয় সেট জিতে শেষ আটে নাম লেখান জকোভিচ।

জকোভিচের মতো কোর্টে বেশি ঘাম ঝড়াতে হয়নি ফেদেরারকে। সরাসরি সেটেই ম্যাচ জিতে নেন তিনি। পঞ্চদশ বাছাই দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসনকে লড়াই করার সুযোগই দেননি ফেদেরার। প্রথম সেট ৬-১ গেমে জিতে শুরু করা ফেদেরার, দ্বিতীয় সেটও একই ব্যবধানে জিতে নেন। ফলে শেষ আটে নাম উঠে ফেদেরার।

জকোভিচ-ফেদেরার মতো শেষ আট নিশ্চিত হয়েছে মারেরও। তবে বেশ কষ্টে। কারণ ষোড়শ বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে হারাতে তিন সেট লড়াই করতে হয়েছে তাকে। এরমধ্যে একটি ছিলো টাইব্রেকারে। প্রথম সেট ৬-৪ গেমে জিতে ম্যাচে দারুণ কিছুর ইঙ্গিতই দেন দিমিত্রভ। দ্বিতীয় সেটেও দারুণ পারফরমেন্স দেখাতে থাকেন তিনি। কিন্তু টাইব্রেকারে গড়ানো সেটটি ৭-৬ (৭/৩) গেমে জিতে ম্যাচে সমতা আনেন মারে। আর শেষ সেট ৭-৫ গেমে জিতে শেষ আট নিশ্চিত করেন মারে। সূত্র: ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ