1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন

ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা ভিকির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ Time View

বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে নতুন অতিথি এসেছে গত ৭ নভেম্বর। অপেক্ষার পালা শেষে ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্রসন্তান। বিয়ের পর থেকেই কাজ কমিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা। গত দুই বছরে কোনো নতুন ছবিতেও তাকে দেখা যায়নি। অবশেষে নতুন সদস্যের আগমনে আনন্দ ছুঁয়েছে ভিকি-ক্যাটরিনার সংসার।

সন্তান জন্ম দেওয়ার পর থেকেই প্রকাশ্যে আসেননি অভিনেত্রী ক্যাটরিনা। তবে সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে এসে বাবা হওয়ার পরের অনুভূতি জানালেন অভিনেতা ভিকি কৌশল। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পরিবারে নতুন সদস্য আসার খবর জানান ভিকি ও ক্যাটরিনা।

স্ফীতোদরের ছবি প্রকাশ করে ক্যাটরিনা তখন লিখেছিলেন, ‘আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। প্রচুর ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’ এদিকে বাবা হওয়ার পর নিজের আবেগ যেন আর ধরে রাখতে পারছেন না ভিকি।

আনন্দের সেই অনুভূতি ভাষায় প্রকাশ করতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ বছরটা আমার জীবনের সব থেকে বড় ঘটনা হলো বাবার দায়িত্ব পাওয়া। আমি সবসময় ভেবেছিলাম, এই দিনটা যেদিন আসবে হয়তো আনন্দে আত্মহারা হয়ে যাব। কিন্তু সত্যি বলতে, এই মুহূর্তে যেন আমাকে মাটির মানুষ করে দিল।’

বর্তমানে ছেলের নাম এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছেন ভিকি। ছেলেকে প্রকাশ্যেও আনেননি এই তারকা দম্পতি। তবে খুব শিগগিরই পুত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন অভিনেতা ভিকি কৌশল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ