1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব

গোপনে বাগদান সেরেছেন ক্যাটরিনা- ভিকি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৭২ Time View

বলিউডের এই সময়ের সবচেয়ে আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দুজনের ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন শোনা যায়।

বুধবার (১৮ আগস্ট) থেকে বলিউড পাড়ায় আলোচনা শুরু হয়েছে গোপনে নাকি বাগদান সেরেছেন ভিকি-ক্যাটরিনা!

মুম্বাইয়ের এক ফটোগ্রাফার সম্প্রতি একটি ছবি শেয়ার করে লেখেন, ভিকি ও ক্যাটরিনার বাগদান হয়েছে। এর কিছুদিন আগে মুম্বাইয়ে কিছু নিউজ পোর্টালে প্রকাশিত হয় শিগগিরই ভিকি-ক্যাটরিনার রোকা অনুষ্ঠান হতে চলেছে। এর পর থেকেই তাদের বাগদান সম্পন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

তবে এই খবরটি কতটা সত্যি তা নিয়েও চলছে জল্পনা। তবে নেটিজেনরা এ খবরে খুবই উত্তেজিত। অনেকে ভিকি-ক্যাটরিনাকে শুভেচ্ছাও জানাচ্ছেন। যদিও বাগদানের বিষয়ে এখনো ভিকি-ক্যাটরিনার পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি।

বলিউডের গুঞ্জন, বলিউডের বিভিন্ন অনুষ্ঠান, পার্টিতে একসঙ্গে হাজির হতে দেখা গিয়েছে ভিকি-ক্যাটরিনাকে। সম্প্রতি, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানী অভিনীত ‘শেরশাহ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতেও এক সঙ্গে হাজির হয়েছিলেন এই জুটি। তবে প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার সময় আলাদা বের হন তারা।

ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে ভিকি অভিনেত্রী হারলিন শেঠির সঙ্গে প্রেম করেছেন। সে সময় কাটরিনা অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন।

মুক্তির অপেক্ষায় রয়েছে ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’, ‘ফোন বুথ’ সিনেমা। এ ছাড়া দক্ষিণের অভিনেতা বিজয় দেবেড়কোন্ডার সঙ্গেও একটি সিনেমায় কাজ করছেন ক্যাটরিনা। পাশাপাশি সালমান খানের সঙ্গেই ‘টাইগার ৩’-এর শুটিং শুরু করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ