1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট নৈরাজ্য ঠেকাতে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করতে মাঠে নামেন গার্মেন্টস শ্রমিকেরা। খবর পেয়ে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের সরিয়ে দিতে চেষ্টা করলে শুরু হয় ধাওয়া ও পাল্টা ধাওয়া।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে আরো এক প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে বলে জানান কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন।

এছাড়া মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আগে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। পরিস্থিতি বিবেচনায় তা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। আগে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করলেও এখন বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশ অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে উপজেলার মৌচাক এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করে। আমরা তাদের সরিয়ে দিতে সক্ষম হয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ