1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ

খারাপ সময়ে ওয়ার্নারের পাশে ওয়াটসন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৮৯ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ব্যাট হাতে রান পেলেও অনেকটা ধীরগতিতে ব্যাটিং করছেন দিল্লি ক্যাপিটালসের ডেভিড ওয়ার্নার। এর ফলে সমর্থকদের কটু কথাও শুনছেন এই ওপেনার। এবার অজি এই ওপেনারের পাশে দাঁড়ালেন আরেক সাবেক অজি ক্রিকেটার শেন ওয়াটসন। দিল্লির এই সহকারী কোচের দাবি, অভিজ্ঞ এই ব্যাটার শিগগিরই ব্যাটিংয়ে ঝড় তুলবেন।

চলতি আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচে মাঠে নেমেছেন দিল্লির এই অধিনায়ক। এর মধ্যে তিন ফিফটিতে করেছেন ২০৯ রান, যেটি আসরের এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান। ৫২ দশমিক ২৫ গড়ে রান করলেও মূল সমস্যা তার রান করার ধরন নিয়েই। স্ট্রাইক রেটের কারণেই তাকে নিয়ে হচ্ছে সমালোচনা।

আসরের প্রথম ম্যাচে ৪৮ বলে করে ৫৬ রান, দ্বিতীয় ম্যাচে ৩২ বলে ৩৭, তৃতীয় ম্যাচে ৫৫ বলে ৬৫ রান করেছেন তিনি। আর সবশেষ ম্যাচে করেছেন ৪৭ বলে ৫১ রান। তবে এতো রান করলেও দলকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত জয়।

চার ম্যাচে তার স্ট্রাইক রেট ১১৪ দশমিক ৮৩। আসরে দুইশো রান ছুঁয়েছেন, এমন ব্যাটার আছেন আরও দুইজন। কিন্তু তাদের থেকে অনেকাংশে পিছিয়ে ওয়ার্নার। একই সমান ম্যাচ খেলে ২৩৩ রান করেছেন শিখর ধাওয়ান, তার স্ট্রাইক রেট ১৪৬ দশমিক ৫৪। এ ছাড়া ১৭০ স্ট্রাইক রেটে ২০৪ রান করেছেন জস বাটলার।

ওয়াটসনের দাবি, কোচ হিসেবে আমার কাজেরও অংশ এটি। কারণ, তাকে আমি খুব ভালোভাবে চিনি, তার সঙ্গে ব্যাটিং করে ও তার সঙ্গে খেলে। আমি জানি, দুই বা একটি ব্যাপার সে আগামী কয়েক দিনের মধ্যে ঠিকঠাক করে নেবে। সে রান করছে, তবে স্কোরিং রেটের দিক থেকে সে যদি এবারের আইপিএলে ঝড় না তোলে, তাহলে অবাক হবো। সে খুব কাছাকাছিই আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ