1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

এবার বলিউডে পা রাখছেন সাই পল্লবী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১০৫ Time View

দক্ষিণী ইন্ডাস্ট্রির অনেক তারকাই নাম লিখিয়েছেন বলিউডে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন তামিলের জনপ্রিয় নায়িকা সাই পল্লবী। তামিলের পাশাপাশি তেলুগু ও মালায়লাম ভাষার চলচ্চিত্রেও কাজ করেন তিনি। সাবলীল অভিনয়ে জনপ্রিয়তার পাশাপাশি অর্জন করেছেন বহু পুরস্কারও।
দক্ষিণে নায়িকা চরিত্রে ইতোমধ্যেই আট বছর কেটে গেছে সাই পল্লবীর। এবার ‘রামায়ণ’ সিনেমা দিয়েই বলিউডে অভিষেক হতে চলেছে তার। নিতেশ তিওয়ারির পরিচালনায় মহাকাব্যিক এই সিনেমায় ‘সীতা’ চরিত্রে দেখা যাবে সাইকে। যদিও প্রথমে সীতার চরিত্রের জন্য আলিয়া ভাটকে বেছে নেওয়া হয়েছিল।

ভারতীয় গণমাধ্যমের সূত্র হতে জানা যায়, শিডিউল না থাকায় সিনেমাটি করতে পারছেন না আলিয়া। সূত্রের মতে, রামায়ণ’র মতো সিনেমা নির্মাণের জন্য দীর্ঘ সময় প্রয়োজন। একেবারে বিস্তৃত পরিসরে গল্পটা উপস্থাপন করতে চাচ্ছেন নির্মাতা ও প্রযোজকরা। মূলত এ কারণেই প্রি-প্রোডাকশনে ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন তারা। কিন্তু শিডিউল না থাকায় সিনেমাটিতে যুক্ত হতে পারেননি আলিয়া।

জানা গেছে, ‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। এ ছাড়া এতে দেখা যেতে পারে ‘কেজিএফ’ খ্যাত কন্নড় তারকা যশকেও। ইতোমধ্যে যশের লুক টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। তবে এখনও লিখিতভাবে চুক্তিবদ্ধ হননি এই তারকা। তাই তার অভিনয় করার বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

প্রসঙ্গত, সাই পল্লবীকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০২২ সালে মুক্তি পাওয়া ‘গার্গি’ সিনেমায়। এটি নির্মাণ করেন গৌতম রামচন্দ্র। গত বছর ১৫ জুলাই মুক্তি পায় সিনেমাটি।

সূত্র : ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ