1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ

এবার ধাওয়ানের নেতৃত্বে উইন্ডিজের বিপক্ষে খেলবে ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৮০ Time View

চলতি মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আগামী ২২ জুলাই থেকে অনুষ্ঠিতব্য এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আসন্ন এই সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিবেন ওপেনার শিখর ধাওয়ানকে। বিরাট কোহলির বিদায়ের পর এ নিয়ে পঞ্চম ক্রিকেটার হিসেবে চলতি বছর ভারতের নেতৃত্ব পেলেন ধাওয়ান।

বুধবার (৬ জুলাই) বিসিসিআই এই দল ঘোষণা করে। ধাওয়ানের সহকারী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে।

এই দিকে আসন্ন এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে। দলে রাখঅ হয়নি বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও রিশাভ পন্তকে।

অবশ্য রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামিরা সীমিত ওভার থেকে বিশ্রামে গেছেন অনেক আগে। গত জুনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দলে ছিলেন না তারা।

ভারতের ওয়ানডে দল : শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, সাঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ