1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী শততম সিনেমা ও রাজ্জাকের ‘নায়করাজ’ হয়ে ওঠার নেপথ্য কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৯ ভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা, আরও ৫৬ জেলায় আবেদন শুরু

এবার আমির খানকে কটাক্ষ করলেন কঙ্গনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০১ Time View

একেক দিন তার নিশানায় একেক তারকা। তার বাক্যবাণের হাত থেকে রক্ষা পান না প্রায় কেউই। এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের নিশানায় আমির খান। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীর প্রশংসা করেও তার টুইট-বাণের কবলে পড়তে হলো ‘মিস্টার পারফেকশনিস্ট’কে। আমিরকে ‘বেচারা’ আখ্যা দিলেন কঙ্গনা।
সম্প্রতি লেখিকা শোভা দের নতুন বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড অভিনেতা আমির খান। লেখিকা ও সংবাদমাধ্যমের সঙ্গে কথাবার্তা চলাকালীন আমিরকে প্রশ্ন করা হয়, শোভার বায়োপিক তৈরি হলে তার চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করতে পারেন? তিনি দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের নাম উল্লেখ করেন।
তবে শোভা অভিনেত্রী কঙ্গনার নাম উল্লেখ করলে, তাতেও সায় দেন আমির। ‘তনু ওয়েডস মনু’ অভিনেত্রীর প্রশংসা করে আমির বলেন, কঙ্গনাও ভীষণ ভালো কাজ করবেন। উনি খুবই পোক্ত একজন শিল্পী, অভিনেত্রী হিসেবে প্রতিভাবান ও বহুমুখী। লেখিকা শোভা ‘থালাইভি’ ছবিতে কঙ্গনার অভিনয়ের প্রশংসা করলে, তাতেও সায় দেন আমির।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও শেয়ার করে আমিরের উদ্দেশে কটাক্ষের বার্তা দেন কঙ্গনা। টুইটারে তিনি লেখেন, ‘বেচারা আমির খান! উনি অনেক ভান করলেন এটা না জানার যে যাদের নাম উনি বলছেন, তাদের মধ্যে কেউ আমার মতো তিন বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নন।’
কঙ্গনায় উক্তিতে আমিরের প্রতি বিদ্রূপের ইঙ্গিত স্পষ্ট। শেষে অবশ্য লেখিকা শোভাকে উল্লেখ করে কঙ্গনা লেখেন, ‘আমি খুব খুশি হব আপনার চরিত্রে অভিনয় করতে পেরে।’ এখানেই থামেননি কঙ্গনা। তিনবার নয়, চার বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। শুধু তাই নয়, পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন। তার স্বীকৃতির তালিকা আরও একবার সামাজিক যোগাযোগমাধ্যমে মনে করিয়ে দিতে ভোলেননি কঙ্গনা।
এর আগে একাধিক বার ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করা নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছিল আমির ও কঙ্গনার মধ্যে। পরে দুটির মধ্যে একটি ছবিতেও কাজ করা হয়ে ওঠেনি কঙ্গনার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ