1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ইউক্রেনের শিশুদের সঙ্গে খেলায় মাতলেন প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১০১ Time View

ইউক্রেনের অভিবাসী শিশুদের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা চোপড়া। ইউনেসকোর শান্তিদূত হিসেবে পোল্যান্ডে গিয়ে তাদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। শুনেছেন তাদের সমস্যার কথা। কেঁদেছেন তাদের দুর্দশার কথা শুনে।

ইউক্রেনের যেই শিশুরা দেশ, ভিটে-মাটি হারিয়ে শরণার্থী শিবিরে অসহায় দিন যাপন করছে, সেই শিশুদের পাশে দাঁড়াতে আমেরিকা থেকে পোল্যান্ড গিয়েছেন প্রিয়াঙ্কা। তাদের সঙ্গে গল্প করেছেন, খেলায় মেতেছেন। হাতে তুলে দিয়েছেন পুতুল। শিশুরাও প্রিয়াঙ্কাকে পেয়ে খুব খুশি।

সামাজিক মাধ্যমে সেই মুহূর্তগুলোর কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘যুদ্ধের এই ক্ষতগুলো আমরা হয়তো সংবাদমাধ্যমে দেখি না। আজ ওয়ারশতে ইউনিসেফ মিশনে গিয়ে খুব কাছ থেকে দেখে আসলাম।’

প্রিয়াঙ্কা যখন উদ্বাস্তু শিশুদের সঙ্গে কথা বলছিলেন, তখন তাদের নিস্পাপ মুখগুলো দেখে চোখে পানি চলে আসে তার। তাদের পরিস্থিতি শুনে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।
খবর এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ