1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

আইসোলেশনে থেকে যে অভিজ্ঞতা হলো অমিতাভ বচ্চনের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৯১ Time View

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি নিজ বাড়িতে এখনো আইসোলেশনে।

এ অভিনেতা নিজের অবস্থা নিয়ে তার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘আমি এখন সুস্থতা অনুভব করছি। আমি আমার ঘরের সব কাজ একাই করছি। কারও সাহায্য ছাড়া নিজে চিকিৎসা সংক্রান্ত সবকিছু চালিয়ে যাচ্ছি।’

বিগ বি নিজেই জানান, গত ২৩ আগস্ট দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার করোনার উপসর্গ আছে কি না, শারীরিক অবস্থা কেমন, সে বিষয়টি বিস্তারিত জানাননি। কিন্তু তার সংস্পর্শে এসেছেন যারা তাদের টেস্ট করানোর অনুরোধ করেছিলেন।

তিনি আরও জানান, আইসোলেশনে থাকায় নিজের যাবতীয় কাজ নিজ হাতে করছেন। এতে করে নতুন নতুন কাজ করার অভিজ্ঞতা হচ্ছে। যেমন নিজের বিছানা তৈরি করা, ব্যায়াম, ওয়াশরুম পরিষ্কার, মেঝে মোছা, প্রয়োজনীয় সুইচ চালু করা, আবার মনে করে বন্ধ করা, নিজের নাশতা এবং পানীয় (চা এবং কফি) তৈরি করা, আলমারির পোশাক ভাজ করা। নার্সিং স্টাফের সহায়তা ছাড়াই প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়া। তিনি মনে করেন এ কাজ সবার জন্য একটি অভিজ্ঞতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ