1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ

অপুর সঙ্গে নাচতে গিয়ে বিপত্তির কারণ জানালেন নিরব

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৮২ Time View

মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি স্টেজ শো-তে পারফর্ম করতে গিয়ে বিপত্তিতে পড়েন চিত্রনায়ক নিরব হোসাইন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। স্টেজে ‘বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি’ গানের সঙ্গে নাচার সময় নায়িকাকে কোলে তুলতে গিয়ে পড়ে যান নিরব। তবে নিজেদের সামলে নিয়ে পারফরম্যান্স শেষ করেন তারা। কিন্তু ইতোমধ্যে তাদের পড়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নিরবকে নিয়ে কটু মন্তব্য করছেন নেটিজেনরা। এমনকি অপু বিশ্বাসকে বডি শেমিংও করছেন অনেকে। যা অপু ও নিরবের নজরে এসেছে। এবার সেই বিপত্তির আসল কারণ জানালেন নায়ক।

নিরবের ভাষ্য, অনেকেই মনে করছেন অপুর ওজন বেশি, যে কারণে তাকে কোলে তুলতে গিয়ে পড়ে গেছি। কিন্তু ঘটনা আসলে তা নয়। মূল সমস্যা ছিল স্টেজে। স্টেজটির দৈর্ঘ্য ছিলো খুবই স্বল্প। ফ্লোর ছিল টাইলস করা, একেবারে পিচ্ছিল। সেখানে আটজন নৃত্যশিল্পীসহ আমরা দুজন পারফর্ম করছিলাম। হাত-পা খুলে নাচার মতো অবস্থা ছিল না।

তিনি আরও বলেন, অপু যে ড্রেস পরেছিল, সেটির নিচের অংশ ছিল সিনথেটিক ফেব্রিক্স। নাচের মধ্যে তাকে তুলতে গিয়ে আমি পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম। এটা নিছকই দুর্ঘটনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ