1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী এনভিডিয়া কেলেঙ্কারি: মার্কিন কালো তালিকায় যাচ্ছে মেগাস্পিড গোল না হওয়ায় রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা পরীক্ষায় উত্তীর্ণ হতে খেলাধুলায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের: ক্রীড়া প্রতিমন্ত্রী ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটারের তথ্য চেয়েছে ইসি ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় কারাগারে সিটিটিসির আবুল হাসান মেয়াদ শেষের আগেই ফর্টিসকে বিদায় বলে দিলেন শুকি ইতোফুসা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির

রিয়ালের এক পয়েন্ট দূরে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২
  • ২৬০ Time View

গেতাফেকে বড় ব্যবধানে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের ঘাড়ে নি:শ্বাস ফেলছে বার্সেলোনা। লিওনেল মেসির চলতি মৌসুমের ৬১তম গোল ও অ্যালেক্সিস সানচেজের জোড়া গোলের সুবাদে ৪-০ ব্যবধানে জয় পায় বার্সা। কাতালানদের পক্ষে আরেকটি গোল করেন পেদ্রো রদ্রিগেজ

বার্সেলোনা ৪-০ গেতাফে

৩২তম ম্যাচের এ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে মাত্র এক পয়েন্ট পেছনে বার্সেলোনা। যদিও এক ম্যাচ বেশি খেলেছে বার্সা। তালিকায় সবার উপরে থাকা রিয়ালের পয়েন্ট ৭৯। লা লিগায় টানা দশম জয়ের মাধ্যমে রিয়ালের ওপর আরো চাপ বাড়িয়ে দিলো কাতালানরা। তবে বুধবার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারাতে পারলে আবারও চার পয়েন্টে এগিয়ে যেতে পারবে হোসে মরিনহোর দল।

ন্যু ক্যাম্পে ১৩ মিনিটেই সানচেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর বিরতির আগ মুহূর্তে (৪৪মি:) আন্দ্রেস ইনিয়েস্তার বাড়িয়ে দেওয়া বল থেকে ব্যবধান ২-০ করেন আর্জেন্টাইন জাদুকর মেসি। এই গোলের মাধ্যমে লা লিগায় ৩৯তম গোল করলেন বার্সা তারকা। আর একটি গোল করলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৪০ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার রোনালদোর গোল সংখ্যা ৩৭টি।

বিরতির পর আরো দুটি গোল করেন গার্দিওলার শিষ্যরা। ৭৩ মিনিটে স্যানচেজের দ্বিতীয় গোলের পরপরই ৭৫ মিনিটে মেসির ক্রস থেকে কাতালানদের ৪-০ ব্যবধানে এগিয়ে দেন পেদ্রো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ