২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা। সোমবার (২৩ নভেম্বর) ফিফা এ ঘোষণা দিয়েছে।
এবারই প্রথম ৪৮টি দল নিয়ে নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ১৪টি, মেক্সিকোর চারটি এবং কোস্টারিকা ও জ্যামাইকার একটি করে শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে।
এদিকে, ২০৩৫ সালের নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইংল্যান্ডের নেতৃত্বাধীন যুক্তরাজ্য। এতে ইংল্যান্ডের সঙ্গে থাকবে উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড।