1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৭৫ Time View

এ সময় হাতবোমা বিস্ফোরণ ও ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিল শেষ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে।

এ সময় হাতবোমা বিস্ফোরণ ও ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক নাঈম ফেরদাউস বলেন, চারজনের শরীরে ছররা গুলির (পিলেট) চিহ্ন রয়েছে। তাদের এক্সে করতে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- চরমানিকদহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তার ভাই রাকিব মোল্লা (২২), একই গ্রামের সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) এবং টুলু মোল্লার ছেলে আমিন মোল্লাকে (২০)।

অপর আহত চরমানিকদহ গ্রামের আকুবরের ছেলে তাসলিম (২৮) এবং শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তাৎক্ষণিক বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে লঞ্চঘাট এলাক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করে চরমানিকদাহ কয়েকজন যুবক।

এর জেরে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের উপর চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দারা দেশি অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পরেন।

সংঘর্ষ চলাকালে গুলি ও হাতবোমা ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ফুল মার্কেটের ১০টি দোকানে ভাঙচুর চালানো হয়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।

ফুলঘর ও ইত্যাদি ফুলঘরের তামিম মোল্লা বলেন, মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফুল মার্কেটের ১০টি দোকান ভাঙচুর করা হয়।

পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, সংঘর্ষের পর দুই পক্ষ বসে নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছেন বলে শুনেছেন তিনি। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ

দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

শ্রমিকের মজুরি, মালিকের যুক্তি ও কারখানা বন্ধের রাজনীতি

অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ