1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম জেলা ফুটবল একাডেমি এসো’র মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের তৃণমূল ফুটবলের উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং ফুটবল একাডেমিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলা ফুটবল একাডেমি এসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৪ নভেম্বর চট্টগ্রাম জেলা ফুটবল খেলোয়াড় সমিতির হলরুমে বাফুফে অনুমোদিত বিভিন্ন ফুটবল একাডেমির প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে এসোসিয়েশন গঠন এবং ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

কমিটিতে হায়দার কবির প্রিন্সকে আহ্বায়ক, সি. যুগ্ম আহবায়ক,একরাম আফসার, মো. আনোয়ার হোসেন, মো. নেজামত আলী, সবুজ বড়ুয়া পিলুকে যুগ্ম আহ্বায়ক এবং মোশাররফ হোসেন লিটনকে সদস্য সচিব, মহসিন আলী বাদশাকে যুগ্ম সচিব এবং মো. সোহেল, মো. সাইফুল, এম এ রহিম আদিল কবির, মো. ফরিদ, মো. ফরিদ (শিকলবাহা) সাহাবউদ্দিন,মো. রহুল আমিন সদস্য মনোনীত করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত নির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। প্রেস বিজ্ঞপ্তির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ