1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

সব ধর্মের মানুষের জন্য নিরাপদ দেশ গড়ে তুলতে হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, বৌদ্ধ ধর্মের অন্যতম মূল মর্মবাণী হচ্ছে ‘জগতের সকল প্রাণী সুখী হোক’। এই মানবিক ও অসাম্প্রদায়িক দর্শন ধারণ করে ধর্ম–বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল ধর্মের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কাজ করছেন। আমরাও সেই লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তিনি গতকাল সোমবার দেবপাহাড়স্থ পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আয়োজিত কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন উদযাপন পরিষদের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আবু সুফিয়ান বলেন, এই বৌদ্ধ বিহারের জায়গা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বদান্যতায় পাওয়া। শহীদ জিয়ার স্বপ্ন ছিল এই বিহারকে একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের বৌদ্ধ বিহারে পরিণত করা। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করতে চাই। বিহারটিকে একটি সুন্দর, আধুনিক ও উন্নত ধর্মীয় প্রতিষ্ঠানে রূপ দিতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষণেরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ধর্মদর্শী মহাস্থবির। উদ্বোধন করেন বিহারের অধ্যক্ষ আর্যপ্রিয় মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. এস. লোকজিৎ ভিক্ষু। উপস্থিত ছিলেন শুভানন্দ, প্রজ্ঞানন্দ, ভদন্ত দীপানন্দ, এস. ধর্মতিলক, জয় সেন ভিক্ষু, বিএনপি নেতা সালাউদ্দিন কায়সার লাবু, জাহেদুল হক জাকু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ