1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থেকে ছিটকে গেলেন ইয়ামাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

চোটের থাবায় চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচে দলের অন্যতম সেরা অস্ত্রকে পাচ্ছে না বার্সেলোনা। গোড়ালির অস্বস্তির কারণে আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে খেলতে পারবেন না স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল।

সোমবার এক বিবৃতিতে ১৯ বছর বয়সী এই উইঙ্গারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে লা লিগার শীর্ষে থাকা দলটি। বুধবার আজারবাইজানে স্বাগতিকদের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি।

ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন ইয়ামাল। কিন্তু ম্যাচের পর তার ডান পায়ের গোড়ালিতে অস্বস্তি দেখা দেয়, যা তাকে ইউরোপ সেরার মঞ্চের এই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।

তবে বার্সেলোনা শিবিরের জন্য স্বস্তির খবর হলো, চোটটি খুব একটা গুরুতর নয়। আগামী রোববার লা লিগায় দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে ম্যাচের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা ইয়ামাল বার্সেলোনার আক্রমণভাগের মূল ভরসা হয়ে উঠেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে দলের খেলা ১৭টি ম্যাচের সবকটিতেই শুরুর একাদশে ছিলেন তিনি।

ইয়ামাল ছাড়াও চোটের কারণে বুধবারের ম্যাচে জাভি এস্পার্ট এবং রুনি বার্ডগজিকে পাচ্ছে না বার্সেলোনা। এছাড়া আজারবাইজান সফরে ডিফেন্ডার পাউ কুবারসি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও রদ্রি হার্নান্দেজের খেলা নিয়েও শঙ্কা কাটেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ