1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
‘শক্তির জায়গায় ভরসা রেখে’ সুরিয়াভানশির রেকর্ডমালা হতশ্রী বোলিং-ফিল্ডিংয়ে বিশাল লিডের নিচে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী উদ্যোগ বাংলাদেশের? গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিব, আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব ‘অবরুদ্ধ’ পদ্মা ব্যাংকে ‘আপাতত’ প্রশাসক বসাবে না বাংলাদেশ ব্যাংক চাঁদা দাবির পর বন্ধ রেস্তোরাঁ খুলল পুলিশ পাহারায়, কয়েক ঘণ্টার মধ্যে গুলি ‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে করব’ খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি যার সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন মিগেল, ৩ সপ্তাহ পর অনুশীলনে সেই গোলরক্ষক খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন

অভিনেত্রী জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

জুলাই আন্দোলনে রাজধানীর ভাটারা থানার সামনে এনামুল হককে হত্যাচেষ্টার মামলায় কারাবন্দি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম আদালতে এ আবেদন করেন। আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত। রিমান্ড আবেদনে জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের পক্ষে পাঁচটি কারণ উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। এর মধ্যে রয়েছে, মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তি ও আসামিদের ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহ। এ ছাড়া ঘটনার আগে ও পরের কার্যক্রম, সংশ্লিষ্ট ব্যক্তিদের পারস্পরিক যোগাযোগ, মামলার প্রকৃত ঘটনা এবং আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য আলামতের বিষয়ে তথ্য সংগ্রহ ও সেগুলো উদ্ধারের প্রয়োজনীয়তার কথা আবেদনে উল্লেখ করা হয়েছে। রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, জ্যোতিকা জ্যোতির কথিত সংশ্লিষ্টতা যাচাই, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, প্রাসঙ্গিক তথ্য ও নথিপত্রের সত্যতা যাচাই এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় অন্যান্য তথ্য উদ্‌ঘাটন করা দরকার। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অর্থের জোগান, যোগাযোগ ও সমন্বয়ের বিষয়ে এজাহারে আনা অভিযোগ যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ নভেম্বর রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায় ডিবির উত্তরা বিভাগের একটি দল। সেখান থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৯ নভেম্বর তাকে এই মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনের সময় ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাদের ওপর গুলি চালানো হয়। এতে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করেন এনামুল হক। মামলায় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খান ও জ্যোতিকা জ্যোতিসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়েছে। মামলার অভিযোগে এসব অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ