1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী উদ্যোগ বাংলাদেশের? গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিব, আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব ‘অবরুদ্ধ’ পদ্মা ব্যাংকে ‘আপাতত’ প্রশাসক বসাবে না বাংলাদেশ ব্যাংক চাঁদা দাবির পর বন্ধ রেস্তোরাঁ খুলল পুলিশ পাহারায়, কয়েক ঘণ্টার মধ্যে গুলি ‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে করব’ খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি যার সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন মিগেল, ৩ সপ্তাহ পর অনুশীলনে সেই গোলরক্ষক খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিলো কেন্দ্রীয় ব্যাংক আওয়ামী সরকার ৩৫ বিলিয়ন ডলার অর্থ পাচার করেছে: শিক্ষামন্ত্রী

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা এসবির ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে এপিবিএন-এ, কেএমপির কমিশনার ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে সিআইডিতে, ডিএমপির যুগ্ম কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপিতে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইডি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেট আরআরএফ-এর কমান্ড্যান্ট হিসেবে এবং ঢাকা এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, পুলিশ সুপার এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডিতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ), ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে, বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশে, বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌ পুলিশে এবং পিবিআই'র পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে ঢাকা এসবিতে বদলি করা হয়েছে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ