1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন, শুনানি ১৪ ডিসেম্বর জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়নে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ সম্মেলন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কোম্পানির সঙ্গে ১৫ বছরের চুক্তি মার্কিন নৌ-অবরোধ মোকাবেলায় সব সক্ষমতা ব্যবহার করা হবে: ইরান করাচিতে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা, পদক পেলেন ২৪ সেনাসদস্য পুরান ঢাকার আর্মেনীয় গির্জা অফিস চলাকালে মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, জানা নেই প্রশাসনের বাংলাদেশ ইউনিভার্সিটিতে ল’ ফেস্ট অনুষ্ঠিত

ব্যাটিংয়ে বাংলাদেশ, ৭ বছর পর একাদশে ৪ পেসার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

সেঞ্চুরিয়নে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ মাঠে নামছে আগের ম্যাচ থেকে একাদশে তিন পরিবর্তন এনে। আবারো আগে ব্যাট করতে হচ্ছে বাংলাদেশকে। বৃষ্টিভেজা উইকেটে টস জিতে বোলিং নিতে কোন দ্বিধাই করেননি মার্করাম। টসের পর বলেছেন, 'সেঞ্চুরিয়ন দক্ষিণ আফ্রিকার অন্যতম বাউন্সি ও গতিশীল উইকেট, এখানে খেলতে আমরা ভালবাসি। তাই বৃষ্টি নয় অন্য অনেক কিছুই কাজ করেছে এই সিদ্ধান্তের (বোলিং নেয়া) পেছনে।' টেম্বা বাভুমার বদলে একাদশে এসেছেন টোনি ডি জর্জি। বাংলাদেশ দলে ৩ পরিবর্তন; মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ বাদ পড়েছেন চোটের কারণে আর ফর্ম বিবেচনায় বাদ মেহেদি হাসান মিরাজ। একাদশে ঢুকেছেন জাকের আলি অনিক, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম। বাংলাদেশের একাদশে পেসার ৪ জন। ৭ বছর পর ৪ পেসার নিয়ে টেস্ট খেলছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে আবু জায়েদ, ইবাদত হোসেন, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ